× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৫ পিএম

১৯ বছরে বৈশাখী টেলিভিশন

বৈশাখী টেলিভিশন আজ ২৭ ডিসেম্বর সফলতার ১৯  বছরে পদার্পণ করল। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে ২৭ ডিসেম্বর বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ নানা অনুষ্ঠান দিয়ে। 

দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় ‘১৯ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। কেক কাটার আনুষ্ঠানিকতা সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য। 

প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি বৈশাখীর সংগীতানুষ্ঠান ‘১৯ বছরে বৈশাখী’ প্রচার হয়েছে ১০টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট শুরু হয় সকাল  ৮টা ৩০ মিনিটে। তমা রসিদের উপস্থাপনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শবনম প্রিয়াংকা ও তিমির নন্দী। সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় সেগমেন্টে রবীন্দ্র ও নজরুল গান নিয়ে আসেন দেবলিনা সুর ও ইউসুফ আহমেদ খান। সকাল ১০টা ১৫ মিনিটে আধুনিক গান গেয়েছেন চম্পা বনিক ও আতিয়া আনিসা, বেলা ১১টা ১০ মিনিটে গান পরিবেশন করেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস। তাসনুভা মোহনার উপস্থাপনায় দুপুর ১২টা ১০ মিনিটে আধুনিক গান করেন সাব্বির ও ইয়াসমিন লাবণ্য।

দুপুর ১টা ১০ মিনিটে ফোক গান পরিবেশন করেন গামছা পলাশ ও দিপা। দুপুর ২টা ৫০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন অনন্যা আচার্য্য ও কানিজ খন্দকার মিতু। বিকাল ৪টা ১৫ মিনিটে ফোক গান পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বি ও সানজিদা রিমি।

ইশরাত জাহান জুঁইয়ের উপস্থাপনায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন বিন্দু কনা ও তার দল। রাত ৮ টায় ফোক গানে অংশ নেবেন সালমা ও তার দল।

সরাসরি সংগীতানুষ্ঠান ছাড়াও প্রচার হবে দু’টি একক নাটক। রাত ৯টায় প্রচার হবে জুয়েল এ্যালিনের রচনা ও জাকিউল রিপনের পরিচালনায় ‘হকার ভাই’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘২০০ কোটি টাকা’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ। 

রাত ১টা ৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘দুশমন দরদী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, ডিপজল প্রমুখ।

১৯ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‌‘আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৯টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।  

মহান বিজয়ের মাসে ব্যাপক আয়োজনের পরিকল্পনা ছিল আমাদের কিন্তু বিশেষ কারণে এবারও বৈশাখী টিভি কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজন থাকছে না তবে পর্দায় এ আয়োজনের কোনো কমতি নেই। ১৯ বছরে বৈশাখীর এ পর্দা আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। সবশেষে এমন আনন্দঘন মুহূর্তে বৈশাখী টেলিভিশনের সম্মানিীত সকল দর্শক, বিজ্ঞাপণদাতা, কেবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা