× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর জন্য মেহরাবের গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:২৭ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:৩৭ এএম

স্ত্রীর জন্য মেহরাবের গান

সংগীত রিয়েলিটি শোক্লোজআপ ওয়ান’-এর প্রথম আসরের শিল্পী মেহরাব। ২০০৬ সালে তার প্রথম ডুয়েট অ্যালবামআড্ডা’ প্রকাশিত হয়। ২০০৮ সালে প্রিন্স মাহমুদের মিক্সড গান অ্যালবামেও কাজ করেন তিনি। ২০১০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত হয়েছিল মেহরাবের প্রথম একক গানের অ্যালবামসাইরেন’। ২০১৬ সালেতোমাকে দিয়ে শুরু’ মিশ্র অ্যালবামে গান করেন তিনি। ২০১৯ সালে মেহরাবের কণ্ঠে সর্বশেষ গান প্রকাশিত হয়।

এই শিল্পী জানান, বর্তমানে তিনটি নতুন গানের কাজ করছেন তিনি। সব গানের সুর করছেন নিজেই। এগুলোর সংগীতায়োজন করেছেন আদিত কবির। তিনটি গানের মধ্যে একটির শিরোনামকাঁচা রোদের আলো’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এই গীতিকারের লেখা আরেকটি গানের শিরোনাম এখনও ঠিক হয়নি।

তবে মেহরাব জানান, তিনটি গানের মধ্যে স্পেশাল গানটি তিনি নিজেই লিখেছেন। আর গানটি তিনি উৎসর্গ করেছেন তার স্ত্রী রুশি চৌধুরীকে। ২০১৯ সালের জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফট বিভাগের শিক্ষার্থী রুশিকে বিয়ে করেন মেহরাব। স্ত্রীর প্রতি বিশেষভাবে ভালোবাসা প্রকাশ করতেইছেড়ে যেতে পারব না’ শিরোনামের গানটি করেছেন মেহরাব। এই তরুণ গায়ক বলেন, ‘অনেক দিন শ্রোতাদের জন্য নতুন গান করি না। সেই ভাবনা থেকে তিনটি গান তৈরি করছি। এগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে নতুন বছরে। এর মধ্যে ছেড়ে যেতে পারব না গানটি আমার জন্য স্পেশাল। কারণ এটি আমার প্রিয়তমা স্ত্রী রুশির জন্য লিখেছি এবং সুর করেছি আমি নিজেই।’

প্রায় দেড় যুগের ক্যারিয়ার মেহরাবের। কিন্তু তাকে সিনেমার গানে প্রত্যাশা অনুযায়ী দেখা যায়নি কেন? প্রশ্নের জবাবে মেহরাব বলেন, ‘সিনেমায় গান করতে তো সব সময়ই ভালো লাগে। তানভীর তারেক ভাইয়ের আয়োজনে দুটি গানে কণ্ঠ দিয়েছিলাম। কিন্তু সিনেমাগুলো মুক্তি পায়নি। এরপর আর সেভাবে প্লেব্যাক করা হয়ে ওঠেনি। যদি সবকিছু মেলে কখনও হয়তো প্লেব্যাক করা হবে।’

মেহরাব জানান, বছরজুড়েই নানা শো নিয়ে ব্যস্ত সময় কাটান তিনি। শীতের মৌসুমে গান গাওয়ার অনেক আমন্ত্রণ থাকে। প্রায়ই ছুটে যান দেশের নানা প্রান্তের শ্রোতাদের গান শোনানোর জন্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা