× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘হুব্বা’

আমদানি হয়ে আসছেন মোশাররফ করিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম

আমদানি হয়ে আসছেন মোশাররফ করিম

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে অভিনেতার নতুন সিনেমাহুব্বা’। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ১৯ জানুয়ারি দুই দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। বাংলাদেশে এটি আমদানি পরিবেশনার দায়িত্ব পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ। অপরাধজগতের অলিগলি, অন্দর আর সেই পথের পরতে পরতে অ্যাকশন। ট্রেলারে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেরূপে এর আগে তাকে দেখেনি দর্শক।

অভিনেতা বলেন, ‌‘ কাজটি আমার জন্য স্পেশাল। হুব্বা একটি পরিচিত চরিত্র। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার তাই আলাদা একটি চ্যালেঞ্জ ছিল। আশা করি দর্শক ছবিটি উপভোগ করবেন।’

হুব্বা পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা ব্রাত্য বসু। প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন্স। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় পরিচালক অভিনয়শিল্পীরা। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে হুব্বা মুক্তির কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটির মুক্তি পিছিয়ে ১৯ জানুয়ারি চূড়ান্ত হয়।

প্রসঙ্গত, হুব্বা ছবিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। বাংলাদেশের পাশাপাশি একই দিনে সিনেমাটি ভারতেও মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা