× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনে ২০০ কোটি ডানকির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:৩০ পিএম

রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমার একটি দৃশ্য। ছবি- ডানকি সিনেমার ট্রেলার থেকে নেয়া স্থিরচিত্র

রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমার একটি দৃশ্য। ছবি- ডানকি সিনেমার ট্রেলার থেকে নেয়া স্থিরচিত্র

বলিউড বাদশাহ শাহরুখ খান। ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘ডানকি’। ভারতের ৪ হাজারের বেশি পর্দায় প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এ সিনেমা।

মুক্তির পর থেকে দর্শকের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। তবে মুক্তির প্রথম দিনে ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় এর অবস্থান ২৩। এ তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ (৬৫.৫ কোটি রুপি) ও ‘পাঠান’ (৫৫ কোটি রুপি)। অর্থাৎ নিজের সিনেমার রেকর্ড নিজে ভাঙতে পারেননি শাহরুখ। তার পর থেকে বক্স অফিসে ওঠানামা করছে সিনেমাটির আয়।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ডানকি আয় করেছে ২৯.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে ২৪.৩ কোটি রুপি, চতুর্থ দিনে ২৯ কোটি রুপি, পঞ্চম দিনে ২০.৫ কোটি রুপি। পাঁচ দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ১২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১১.১৩ কোটি রুপি।

প্রথমবার ডানকি সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা