× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৯ পিএম

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

মেয়ের জন্মের পর থেকে এতদিন মিডিয়ার সামনে তাকে নিয়ে আসেননি রণবীর-আলিয়া দম্পতি। তবে ক্রিসমাসে প্রথমবার তাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে। 

গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা রাহা। তবে জন্মের পর মেয়ের চেহারা প্রকাশ করেননি এই তারকা দম্পতি। অনেকে ধারণা করেছিলেন, মেয়ের প্রথম জন্মদিনে হয়তো তাকে প্রকাশ্যে আনবেন রণবীর-আলিয়া। কিন্তু সেটাও হয়নি। অবশেষে অপেক্ষার অবসান হলো আজ। বড়দিনে কন্যা রাহাকে নিয়ে হাজির হয়েছেন রণবীর ও আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে একত্র হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানে দেখা গেল রণবীর তার কণ্ঠার হাড় (কলার বোন)-এ মেয়ে রাহার নাম ট্যাটু করিয়েছেন।

মেয়ে রাহাকে কোলে নিয়ে রণবীর পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিলেন। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া। কাপুর পরিবারে বড়দিনে বরাবরই বিরাট করে লাঞ্চের আয়োজন করা হয়। গোটা পরিবার এদিন একত্র হন এই অনুষ্ঠানে।

এমন দারুণ দিনেই অবেশেষে নিজেদের মেয়ে রাহাকে সামনে নিয়ে এলেন রণবীর-আলিয়া। নীল চোখের মণির রাহাকে দেখে পাপারাৎজিরা মেরি ক্রিসমাস জানাতে থাকে। রণবীর ও আলিয়া রাহাকে কোল থেকে নামালেও সে মুহূর্ত কোলছাড়া হতে চায় না। ফলে রণবীরের কোলে উঠে পড়ে রাহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা