× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিনালস ওয়েব ফিল্মের শুটিং শেষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

ক্রিমিনালস ওয়েব ফিল্মের শুটিং শেষ

তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ র্নিমাণ করেছেন ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। এতে তিন নারীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান। এরইমধ্যে ফিল্মটির শুটিং শেষ হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা প্রমুখ। ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লি.।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী। তারা একত্রিত হয়েছেন একটি অভিন্ন লক্ষ অর্জন করতে। যে লক্ষ অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন। হতে হবে ক্রিমিনাল।

চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। করুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে। যে শক্তি এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা। চুমকি, নীলা আর বীথি কি পারবেন তাদের অর্জনের পথে সফল হতে? 

নতুন বছরে ওটিটি প্লাটর্ফম দীপ্ত প্লেতে খো যাবে এই ওয়েব ফিল্মটি। জানা যাবে তিন নারীর গন্তব্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা