× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাদশাহর মুখোমুখি বাহুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৯ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

বাদশাহর মুখোমুখি বাহুবলী

বলিউড বাদশাহ শাহরুখ খান। বছরের শুরু থেকেই যেন পণ করেছিলেন বছরটি নিজের করে নেবেন।পাঠান’ জওয়ান’ সিনেমা মুক্তি দিয়ে সেটাই করলেন। মুক্তির পর দুটি সিনেমাই হাজার কোটির ক্লাবে জায়গা করে নেয়। আজ মুক্তি পাচ্ছে তার তৃতীয় সিনেমাডানকি’। সিনেমা নিয়েও আলোচনার কমতি নেই।

মুক্তির আগেই বিরাট আয়ের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ছবিটি। অগ্রিম টিকিট বিক্রি হয়েছে কোটি রুপির বেশি। এত আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান তো আছেনই। তবে সুপারহিট সিনেমার নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার শাহরুখের জুটি হয়ে আসাও একটি বড় কারণ ছবিটি নিয়ে আলোচনার। ধারণা করা হচ্ছে, পাঠান জওয়ানের রেকর্ড ভেঙে দিতে পারে ডানকি।

তবে যাত্রায় বক্স অফিসে রাজত্ব করার লড়াইয়ে মাঠ ফাঁকা পাচ্ছেন না বলিউড বাদশাহ। এক দিনের ব্যবধানে তার সঙ্গে প্রতিযোগিতায় নামবেন দক্ষিণ ভারতের সিনেমাবাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস। তারকারসালার : পার্ট ওয়ান সিজফায়ার’ মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

এর আগে সালারের মুক্তির বেশ কিছু তারিখ পরিবর্তন হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল এটি চলতি বছরের শুরুতে আসবে। পরে জানা যায় মাঝামাঝি মুক্তি পাবে। পরে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে প্রভাস সালারের পরিচালক প্রশান্ত নীল ঘোষণা করেন চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে তাদের সিনেমা। কিন্তু সে মাসের তারিখ ভারতসহ বিশ্বের হাজার হলে মুক্তি পায় শাহরুখ-অ্যাটলির জওয়ান। তখন বিগ বাজেটের সিনেমাটির দর্শকপ্রিয়তা দেখে সালারের মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয়। নতুন তারিখ ঘোষণা করা হয় ২২ ডিসেম্বর। তার পরও যেন শাহরুখের কাছ থেকে রেহাই নেই প্রভাসের। বছর শেষে দুই মেগাস্টারের দেখা হয়েই যাচ্ছে। তবে এবার আর পেছাতে রাজি নন বাহুবলী। বাদশাহকে টেক্কা দিয়েই নিজের সাফল্যের জানান দিতে প্রস্তুত তিনি। ইতোমধ্যে সিনেমা দুটির অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির ইতিহাস গড়েছে। দুজনই এগিয়ে যাচ্ছেন সমানে। এখন দেখার অপেক্ষা শেষ বাজি কে জেতেন

তবে ভারতের সিনেমার বিশ্লেষকরা আপাতত শাহরুখ খানকেই এগিয়ে রাখছেন। তাদের দাবি, তারকাহুল সিনেমা তো বটেই, ডানকির শক্তি তার গল্প হিরানির ম্যাজিকাল নির্মাণ। এদিকে শাহরুখ খানও একটি সাক্ষাৎকারে ডানকিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন। তারকার এমন বক্তব্য শুনে তার ভক্তদের আগ্রহ বেড়েছে দ্বিগুণ।

শাহরুখের ভাষায়, ‘পাঠানের সময় অনেক মানুষ অনেক কিছু বলেছে। অনেকেই লিখেছেন শাহরুখ এসব কী ধরনের চরিত্র করছেন! তখন ভেবেছি আমার এমন কিছু করা উচিত, যা মন থেকে আসবে। পাঠান দিয়ে বছর শুরু করেছিলাম, যেটি ছিল আমার নারী ভক্তদের জন্য। জওয়ান করেছি তরুণদের জন্য। আর বছর শেষ করছি ডানকি দিয়ে, যেটা বানিয়েছি সম্পূর্ণ নিজের জন্য। যারা আমার মতো পরিবার, দেশ দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে আবেগী হন, সিনেমাটি তাদের ভালো লাগবে।’

এ সময় তিনি রাজকুমার হিরানির নির্মাণও তার ছবিকে এগিয়ে রাখবে বলে দাবি করেন। পাশাপাশি তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সুনীল গ্রোভারদের উপস্থিতি দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রত্যাশাও করেন।

অন্যদিকেকেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল পরিচালিত সালার এগিয়ে থাকবে ধুমধাড়াক্কা মারপিট দিয়ে। যার আভাস ইতোমধ্যে প্রভাস ট্রেলারে দিয়েছেন। তিন ভাষায় মুক্তি পাওয়া ট্রেলারটি দুই সপ্তাহে ইউটিউবে ১০০ মিলিয়নের বেশি দর্শক দেখেছে। ট্রেলারেই প্রভাস আভাস দিয়েছেন অ্যাকশন দিয়ে বাহুবলীর মতো তিনি আরও একবার নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। তাই শাহরুখের জন্য বছরের শেষটি হতে যাচ্ছে চরম প্রতিযোগিতার।

বাংলাদেশের শাহরুখভক্তদের জন্য সুখবর হলো, ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি এ দেশেও মুক্তি পেতে যাচ্ছে। বলিউডে মুক্তির দিনই এর মুক্তির কথা থাকলেও তা হয়তো হচ্ছে না। তবে আমদানিকারক প্রতিষ্ঠানসূত্রে জানা গেল, ২২ ডিসেম্বর থেকে বাংলাদেশের হলগুলোয় চলবে ডানকি। আর সালার আমদানির উদ্যোগ এখনও নেওয়া হয়নি। ভারতে ছবির ব্যবসা দর্শক প্রতিক্রিয়া দেখে আগামী সপ্তাহে প্রভাস শ্রুতি হাসান জুটির সিনেমাটি আমদানি করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা