× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পেয়েছে ‘ডানকি’

ভোর থেকে শাহরুখভক্তদের উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১২:১৮ পিএম

ভোর থেকে শাহরুখভক্তদের উৎসব

বলিউড বাদশাহ শাহরুখ খান। বছরের শুরুতে দাপটের সঙ্গে পর্দায় ফেরেন। বছরের শেষটাও দাপটের সঙ্গে করতে যাচ্ছেন তিনি। আজ ভারতসহ বিশ্বের ৫ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার ‘ডানকি’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমা আজ ভোর ৫টা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে প্রদর্শিত হচ্ছে।

এদিকে ভোররাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহের দৃশ্য। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখের কাটআউটের সামনে উদ্‌যাপন করছেন ভক্তরা। ক্যাপশনে লেখা, ‘ভোর সাড়ে ৫টা। শীতে জমে যাওয়ার মতো অবস্থা। কিন্তু ডানকি সিনেমার উদ্‌যাপন থামানো যাচ্ছে না। পাঠান, জওয়ান সিনেমার মুক্তির সময়ও শাহরুখভক্তদের এমন পাগলামি দেখেছি। ডানকির রিভিউ নিয়ে বলব, এটি শাহরুখ-রাজকুমারের ক্যারিয়ারের সেরা সিনেমা।’

অমিত নামে একটি এক্স আইডি থেকে আরেকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এটি ব্লকবাস্টার নয়, মেগা ব্লকবাস্টার সিনেমা। শাহরুখ খানের চরিত্র আপনার হৃদয়ে ঢেউ তুলবে। ১ হাজার কোটি আয় করবে।’

প্রথমবার ডানকি সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা