× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের শেষ ‘ইত্যাদি’ চায়ের দেশ মৌলভীবাজারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৬ এএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১০:৩৫ এএম

বছরের শেষ ‘ইত্যাদি’ চায়ের দেশ মৌলভীবাজারে

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। নব্বইয়ের দশকে শুরু হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠানটি। শুরু থেকেই ইত্যাদি উপস্থাপনার ভার হানিফ সংকেতের ওপর। বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তিনি। সম্প্রতি ইত্যাদির নতুন পর্বের শুটিং শেষ হয়েছে।

ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে দর্শককে জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি শুটিং করা হয়। সে ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারেরর কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেকপারের উন্মুক্ত মাঠে। এর জন্য ইত্যাদি কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

এবারের পর্বে দর্শক জানবে মৌলভীবাজারের অনেক অজানা ইতিহাস ও গল্প। থাকবে ঐতিহ্যবাহী চা বাগানের চমকপ্রদ তথ্যও।

সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে অনেক নতুনত্ব ও চমক নিয়ে হাজির হবে ইত্যাদি। মৌলভীবাজার জেলার ইতিহাস-ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন থাকবে। দেখানো হবে সারা দেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিনহাট। এ পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানি-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকের জন্য কুইজ পর্বসহ নিয়মিত সব আয়োজন।

বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে মাসের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। এটিই হতে যাচ্ছে চলতি বছরের শেষ ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা