× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিং শেষ, ৩১ ডিসেম্বর আসছে ওমর ছবির ফার্স্ট লুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:২০ পিএম

শুটিং শেষ, ৩১ ডিসেম্বর আসছে ওমর ছবির ফার্স্ট লুক

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন সিনেমা ‘ওমর’। এরইমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। গত সেপ্টেম্বরে এ ছবির শুটিং শেষ করেছেন বলে জানান নির্মাতা। ২৫ দিনে ছবির শুটিং শেষ হয়েছে। এবার ছবি মুক্তির জন্য প্রস্তুতির পালা।

পরিচালক রাজ বলেন, ‘শুটিংয়ের পর ডাবিংও শেষ করেছি। এডিটিং চলছে। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ‘ওমর’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে। এরপর কোনো একটি উৎসবে মুক্তি দেয়ার ইচ্ছে আছে।’

‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শরিফুল রাজ। আরো আছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। 

নির্মাতা রাজ জানান, ‘ওমর’ এর গল্প তার আগের ছবিগুলো থেকে বাইরের জনরার। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না রাজ। এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়ে প্রশংসিত হয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা