× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখের স্ত্রীর নামে ৩০ কোটি রুপি প্রতারণার মিথ্যা খবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম

শাহরুখের স্ত্রীর নামে ৩০ কোটি রুপি প্রতারণার মিথ্যা খবর

শাহরুখ খানের ছবি ‘ডানকি’ মুক্তি পাচ্ছে আগামীকাল। সে নিয়েই মেতে আছেন তারকা। তার ভিড়েই জুটল ঝামেলা। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর পক্ষ থেকে নাকি ডেকে পাঠানো হয়েছে বলিউড বাদশাহপত্নী গৌরী খানকে। 

‘শাহরুখ খানের স্ত্রী’এই পরিচিতির পাশাপাশি বলিউডের খ্যাতনামী অনন্দরসজ্জাশিল্পী গৌরী। আচমকাই শোনা যায়, ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শাহরুখপত্নীর। খুব শিগগিরই ইডি তলব করতে পারে গৌরীকে। দিনভর নানা জল্পনার পর প্রকাশ্যে এলো প্রকৃত তথ্য।

শেষ পর্যন্ত জানা যায়, গোটা ঘটনাই ভুয়া। সূত্রের খবর, ইডির পক্ষ থেকে গৌরীকে এমন কোনো চিঠি পাঠানোই হয়নি। 

লখনৌয়ের সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখপত্নী। এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এবার ইডির নজরে পড়েছেন গৌরী। 

শোনা যাচ্ছিল, প্রায় ৩০ কোটি রুপির গরমিল পাওয়া গেছে ওই সংস্থার হিসাব-নিকাশে। গৌরী খানের কাছে উদ্বৃত্ত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জুড়েছে গৌরীরও। 

ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসাব জানতে চাইতে পারে ইডি। তবে জানা গেছে, এসবের কোনোটাই ঘটেনি। ইডির পক্ষ থেকে এমন কোনো নোটিসও নাকি পাঠানো হয়নি শাহরুখপত্নীকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা