× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশাখী টিভিতে ‘রূপের ভাণ্ডারী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

বৈশাখী টিভিতে ‘রূপের ভাণ্ডারী’

বৈশাখী টিভিতে শুরু হলো মাইজ ভাণ্ডারী গানের অনুষ্ঠান ‘রূপের ভাণ্ডারী’। আলমগীর রাসেলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায়। 

আগামীকালের পর্বে ভাণ্ডারী গান নিয়ে হাজির হবেন সাগর দেওয়ান ও তার দল। ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে ৮টি গান গাইবেন তিনি। তার সাথে গানে সঙ্গত করেছেন কিবোর্ডে নাদিম, অক্টোপ্যাডে রিয়াদ, ঢোলে সুশান্ত এবং বাঁশিতে সোহাগ। 

সাগর দেওয়ানের কণ্ঠে গানগুলো অন্যরকম দ্যোতনায় মানুষের মনকে কিছুক্ষণের জন্য উন্মাতাল করে তুলবে এতে কোনো সন্দেহ নেই।

সাগর দেওয়ানের জন্ম ঢাকার কেরানীগঞ্জে। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। গানের প্রথম সুর মায়ের কাছে। এরপর বড় ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে তার পথচলা। সুর আর গায়কি ঢংয়ে আরিফ দেওয়ানের প্রভাব শৈশব থেকেই। শৈশবে পালাগানে দোহারি হয়েই এই অর্জন তার।

বাউল ভুবনের প্রায় পরিপূর্ণ শিল্পী এখন সাগর দেওয়ান। গান করছেন বাংলাদেশের বিখ্যাত পালা শিল্পীদের সঙ্গে। বাউলে যারা কান পাতেন, তারা সাগরকে শুনতে পারছেন। শুনছেন বৈঠকি গান, পালাগান টেলিভিশন চ্যানেলগুলোতে।

তিনি বলেন, ‘সংগীত পরিবারেই বেড়ে ওঠা আমার। দাদা গুরু মালেক দেওয়ান-খালেক দেওয়ান ছিলেন বাউলের মানিকজোড়। অসংখ্য ভক্ত-আশেকান আর শিষ্য রেখে গেছেন। তাদের নামেই বহু সাধক আজ সুফী গানের আলো ছড়াচ্ছেন। বাবাও বিখ্যাত পালাশিল্পী ছিলেন। আমারও ধ্যান-জ্ঞান তো এটিই। লক্ষ্য ঠিক রেখেই মিউজিকের ওপর পড়ছি। একাডেমিক শিক্ষা আমার সুর-সাধনাকে সমৃদ্ধ করছে নিঃসন্দেহে।’

বৈশাখীর টিভির রূপের ভাণ্ডারী অনুষ্ঠানে তার গাওয়া গানগুলো দর্শক হৃদয়কে আলোড়িত করবে বলে প্রত্যাশা সাগর দেওয়ানের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা