× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্ডারওয়ার্ল্ড নিয়ে আসছেন অমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৫১ পিএম

আন্ডারওয়ার্ল্ড নিয়ে আসছেন অমি

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নির্মাণ করেছেন অর্ধশতাধিক নাটক।

এবার নতুন বছরে নতুন ধামাকার জন্য প্রস্তুত হচ্ছেন অমি। ‘আন্ডারওয়ার্ল্ড’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। শিগগিরই শুটিং শুরু হবে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কারা অভিনয় করবেন নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র বলছেন, অমির দুটি নতুন কাজ আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে। যার মধ্যে ‘অসময়’ ওয়েব ফিল্মটি উল্লেখ্য। এর ঘোষণা আগেই দেওয়া হয়েছে। নতুন করে হাতে নিয়েছেন তিনি ‘আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের কাজ। এ সিরিজটির গল্প রাজধানীর একটি পরিচিত এলাকার সত্য ঘটনার ওপর গড়ে উঠেছে। এতে অমির কাজগুলোয় নিয়মিত যেসব তারকা থাকেন তাদেরই দেখা যাবে। সঙ্গে যুক্ত হবেন আরও অনেক নতুন তারকা।

আর অসময় ওয়েব ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে রুনা খান, তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা, ইশরাত জাহিনকে। একটি বিশেষ চরিত্রে হাজির হবেন জিয়াউল হক পলাশ।

বর্তমানে ‘বাজ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় নাটক ‘লাভ বাজ’ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে অমির। আসছে বছরের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া পাবে এটি। এর কাজ শেষ করেই জানুয়ারির শেষ দিকে অসময় ও আন্ডারওয়ার্ল্ড নির্মাণ শুরু করবেন।

চলতি বছর ইউটিউবে অমির বেশ কিছু নাটক দর্শকমহলে সাড়া ফেলে। তার মধ্যে ‘ফিমেল-৩’, ‘কিডনি’ ও ‘বিদেশ’ অন্যতম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা