× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাপসের অভিযোগে ডিবিতে তলব

বুবলী-মুন্নীকে নিয়ে করা ভিডিও সরাবেন অপু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:১০ পিএম

তাপসের অভিযোগে ডিবিতে অপু বিশ্বাসকে তলব। ছবি- সংগৃহীত

তাপসের অভিযোগে ডিবিতে অপু বিশ্বাসকে তলব। ছবি- সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অফিসে তলব করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তার নামে ডিবিতে অভিযোগ করেছিলেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে অপুকে তলব করে ডিবি।

অভিযোগে তাপস বলেছেন, ভিডিওবার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ন করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবিপ্রধান হারুন-অর-রশীদ।

সূত্রের খবর, কৌশিক হোসেন তাপসও ডিবি কার্যালয়ে যান। ডিবিপ্রধান হারুন-অর-রশীদ কৌশিক হোসেন তাপস ও অপু বিশ্বাসকে নিয়ে বসেন। তিনি দুজনের বক্তব্যই শুনেছেন। দুজনই তথ্যপ্রযুক্তি-বিষয়ক সহায়তার জন্যই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে।

এদিকে আলোচনা শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস জানান, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। যার পরিপ্রেক্ষিতে তিনি তার প্রকাশিত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলবেন।

কৌশিক হোসেন তাপস জানান, কে বা কারা সম্পাদিত অডিও ক্লিপটি প্রকাশ করল, তা তিনি উদঘাটন করতে অনুরোধ করেছেন গোয়েন্দা বিভাগকে।

অপু বিশ্বাস বলেন, ‘তাপস ভাই ও ভাবির মধ্যকার সুন্দর সম্পর্ক আছে ও ছিল, তা আমি দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে ভাইয়ার সাথে কথা বলার পর আমি আরও জানলাম। কেউ-ই ভুলের ঊর্ধ্বে নয়। আমিও নই। আমি আমার প্রকাশিত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলব।’

সবশেষে অপু বিশ্বাস গণমাধ্যমকর্মী ও নিজের ফ্যান ফলোয়ারদের অনুরোধ করেন তার প্রকাশিত ভিডিওটি সকলে যেন মুছে ফেলে; যা তিনি নিজেও করবেন বলে জানান।

কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমার ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছে। যা সে স্বীকারও করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।’

ঘটনার সূত্রপাত কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপারসন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এর কিছু দিন পর মুন্নীর সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নী। 

কিন্তু ঘটনায় নতুন মোড় আসে ১৭ ডিসেম্বর ভোররাতে, যখন একটি লম্বা ভিডিওবার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নীর দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা