× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচারের মাঠে ব্যস্ত রঙিন জগতের তারকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:৪৯ এএম

প্রচারের মাঠে ব্যস্ত রঙিন জগতের তারকারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গনে তিনজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তারা হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম। এর আগে আসাদুজ্জামান নূর মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি হলেও নায়ক ফেরদৌস এবারই প্রথম নৌকার টিকিট পেলেন। তবে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে রাজশাহী- আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অভিনেত্রী মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের পর গতকাল সোমবার থেকে প্রার্থীরা নিজেদের এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিয়েছেন।

নীলফামারী- আসনে আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ- আসনে মমতাজ বেগম ঢাকা-১০ আসনে ফেরদৌস প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন। তবে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়নপত্রের বৈধতা তিনি ফিরে পেয়েছেন এবং রয়ে গেছেন ভোটের মাঠে।

বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামন নূর নীলফামারী-২ আসনের চারবারের সংসদ সদস্য। এবারও তিনি নিজ এলাকা থেকে নির্বচন করছেন। ইতোমধ্যে নির্বাচনী কাজও শুরু করে দিয়েছেন। তিনি বলেন,জনগণের ভালোবাসাই আমার আসল শক্তি। সেই শক্তি নিয়ে এগিয়ে যেতে চাই।’

বিনোদন জগতের তারকাদের প্রচার নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা হয় ফেরদৌস মাহিয়া মাহির।অভিনেতা ফেরদৌস আহমেদ নিজের প্রচারের পরিকল্পনা নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আপনারা জানেন নৌকার মনোনয়ন পাওয়ার পরই আমি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করি। এরপর বেশ কিছু প্রোগ্রাম করেছি। আমার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের থেকে পরামর্শ নিয়েছি। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আচরণবিধি মেনে আমার প্রচারের পরিকল্পনা ইতোমধ্যে নিশ্চিত করেছি। প্রচারের পুরোটা সময় আমি আমার নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকব। ইনশা আল্লাহ জানুয়ারি জয় নিয়েই ঘরে ফিরব।’

এদিকে রাজশাহী- আসনে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনে মাহি ছাড়া বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, জাতীয় পার্টির শামসুদ্দিন মণ্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ মুক্তিজোটের বশির আহমেদ প্রার্থী হয়েছেন। তবে নিজের জয়ের বিষয়ে আশাবাদী মাহি গতকাল (১৮ ডিসেম্বর) থেকেই রাজপথে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। নিজের ব্যস্ততা নিয়ে মাহি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অনেক প্রার্থী বলবেন আমার ট্রাক খাদে পড়ে গেছে। কথা শুনেই ভোটাররা আমাকে ভোট দেবেন। নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশা আল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’

ছাড়া প্রচারে ব্যস্ত হয়ে উঠেছেন মানিকগঞ্জ- আসনে ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগমও। নিজের এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে মমতাজকে বলতে শোনা যায়, ‘আমার প্রতিপক্ষ প্রার্থীরা শত শত কোটি টাকা নিয়ে মাঠে নেমেছেন। আমার এত টাকা নেই। আমি জানি মানিকগঞ্জ- আসনের সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জানুয়ারি জয়যুক্ত করবেন। তাদের ভালোবাসার প্রমাণ অনেক আগেই পেয়েছি। এখনও পাচ্ছি। তাইতো যারা টাকা দিয়ে নির্বাচন করতে এসেছেন তাদের উদ্দেশে একটি কথাই বলবÑ আমার ভোটারই আমার শক্তি। তাদের কাছে গেলে আমার কোনো টাকা দেওয়া লাগে না। উল্টো ভালোবেসে তারাই আমাকে টাকা দেন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনয়নে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে প্রার্থী হয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়ে জোরেশোরেই নেমেছেন ভোটের মাঠে। তিনি বলেন, ‘শুধু নির্বাচনের জন্য নির্বাচন করছি না। জনগণের ভোটে জয়ী হয়েই ফিরব ইনশা আল্লাহ।’

এর আগে নৌকার মনোনয়নপত্র কিনেছিলেন ডজনখানেক তারকা। চাঁপাইনবাবগঞ্জ- আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও ছিলেন সরব। অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ টাঙ্গাইল- আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বরিশাল- আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন চিত্রনায়ক রুবেল। বাগেরহাট- আসনে চেয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী- এবংম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা ঝিনাইদহ- আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা