× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেনরি ক্যাভিলই হবেন ‌সুপারম্যান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৪:২৭ পিএম

হেনরি ক্যাভিলই হবেন ‌সুপারম্যান

দুই দিন আগেই অভিনেতা হেনরি ক্যাভিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, তিনি আসছেন সুপারম্যান হয়ে। এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন তার নতুন এই পদার্পণের। সদ্য মুক্তি পাওয়া ‘বø্যাক অ্যাডাম’ সিনেমার একটি ক্যামিও চরিত্রে তাকে দেখতে পায় ভক্তরা। পরনে সুপারম্যানের পোশাক তাকে দেখেই সবার বোঝা হয়ে যায় ডিসি ইউনিভার্সে আবারও উড়বেন তিনি।

২৪ অক্টোবর হেনরি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ইঙ্গিতকে নিশ্চিত খবরে পরিণত করেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তিনি সুপারম্যান চরিত্রে ফিরে আসছেন বলে ঘোষণা দেন। ভিডিওটি শেয়ার করে হেনরি ক্যাপশনে লেখেন, ‘সবাই কেমন আছেন? আমি চেয়েছিলাম আপনারা আরও কিছুদিন সংবাদটির জন্য অপেক্ষা করুন। কিন্তু আপনারা সবাই যেহেতু ‘বø্যাক অ্যাডাম’ দেখে ফেলেছেন তাই আর অপেক্ষা করালাম না। আমি আপনাদের ভালোবাসায় আবারও প্রিয় সুপারম্যান হয়ে পর্দায় উপস্থিত হতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা।’  

সদ্য মুক্তি পাওয়া ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটি প্রেক্ষাগৃহে বেশ ভালোই সাড়া ফেলছে। মুক্তির পর থেকেই লাভের মুখ দেখে ফেলে ডোয়াইন জনসন অভিনীত সুপার হিরো ধাঁচের এই সিনেমা। এই সিনেমার একটি দৃশ্যে দেখা যায় ‘ব্ল্যাক অ্যাডাম’ সব ধ্বংস করে দিয়েছে। চারদিক থেকে ধোঁয়া বের হচ্ছে। আর সেই ধোঁয়া থেকে বের হয়ে আসে সুপারম্যান। চরিত্রটিতে হেনরি ক্যাভিলকেই দেখা গেল। এরপরই সবাই নিশ্চিত হয়ে যান সুপারম্যান চরিত্রে হেনরি ফিরছেন।

সুপারম্যান হিসেবে হেনরিকে ২০১৭-এর ‘জাস্টিস লিগ’ ছবিতে দেখা গিয়েছিল। তিনি প্রথম ২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ ছবিতে এই সুপারহিরো চরিত্রে অভিনয় করেন। তারপর ‘ব্যাটম্যান বনাম সুপারম্যান : ডন অব জাস্টিস’ ছবিটিতে তাকে আবার দেখা যায়।


প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা