যেমন গেল ২০২৩
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০৯ পিএম
ছোটপর্দায় বড় নাম নির্মাতা আশফাক নিপুণ। ডিজিটাল প্ল্যাটফর্মে তার বেশকিছু দর্শকনন্দিত কাজ রয়েছে। যে কাজগুলো দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসিত হয়েছে।
তার মধ্যে অন্যতম মহানগর সিরিজ। ক্রাইম, থ্রিলার ও ড্রামা ধাঁচের এই সিরিজের প্রথম পর্ব মুক্তি পায় ২০২০ সালে। এরপর এ বছরের ২০ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্ম হৈচৈতে সিরিজটির দ্বিতীয় পর্ব মুক্তি দেওয়া হয়। মুক্তির আগে থেকে দর্শকদের আগ্রহের কেন্দ্র হয়ে যায় মহানগর-২। এর বড় কারণ সিরিজের প্রধান চরিত্র ওসি হারুন।
যেই চরিত্রটিতে অভিনয় করেন দেশের নন্দিত অভিনেতা মোশাররফ করিম। এই একটি ওয়েব সিরিজ দিয়েই নিপুণ বছরজুড়ে দুই বাংলায় সমান আলোচনায় ছিলেন। তাইতো ২০২৩ সালে মহানগর-৩ নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। যেখানে চমক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবেন দর্শকরা।