× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ নভেম্বরেই মা হচ্ছেন আলিয়া!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৪:১৬ পিএম

এ নভেম্বরেই মা হচ্ছেন আলিয়া!

বলিপাড়ায় বছরজুড়েই আলোচনায় ‘রণলিয়া’ জুটি। প্রথমে বিয়ের আলোচনা, মাঝখানে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া আর এখন চলছে রণবীর-আলিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা। খবর বলছে, নভেম্বরের শেষেই আসবে আলিয়া-রণবীরের সন্তান। হয়তো দিদি শাহিনের জন্মদিনের পরেও সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী।

বলিউড খুশির জোয়ারে ভরে গিয়েছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের বাচ্চা হওয়ার খবরে। এপ্রিলে বিয়ে করা দম্পতি জুনেই মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন। সে সময় দেখা গিয়েছিল ইউএসজি করাতে গিয়েছেন হবু মা, স্ক্রিনে দেখছেন ভ্রূণ। আর পাশে বসে রণবীরের চোখেমুখেও খুশির ছাপ।

এদিকে আলিয়ার দিদি শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। হতে পারে ওই দিনই সন্তানকে জন্ম দিতে পারেন আলিয়া, ঠিক যেমন করেছিলেন সালমানের বোন অর্পিতা। ভাইয়ের জন্মদিনে মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি।

দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মহেশ ভাট-কন্যা সন্তান প্রসব করবেন বলে শোনা যাচ্ছে। এ হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর।

আপাতত গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। হয়ে গেছে সাধের অনুষ্ঠানও। দুই মা, অর্থাৎ নীতু আর সোনি রাজদান খুব যত্ন করে খাইয়েছিলেন হবু মাকে। অন্যদিকে দীপাবলি বিছানায় কাটিয়েছেন বলেও জানিয়েছিলেন আলিয়া।

তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেনতাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি? কারণ বেশ তড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকি ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিন কয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।


প্রবা/টিএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা