যেমন গেল ২০২৩
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম
নির্মাতা দীপংকর দীপন। ছোট থেকে বড়পর্দায় তার অভিষেক হয় ২০১৭ সালে। তার নির্মিত প্রথম সিনেমা ঢাকা অ্যাটাক দিয়ে বাজিমাত করেন। নির্মাতার এ বছর মুক্তি পায় দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’।
সেপ্টেম্বরে বিশ্বের ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও নির্মাণ দিয়ে নির্মাতা ছিলেন আলোচনায়।
প্রায় ৬ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহাসহ অনেকে। এ ছাড়া এফডিসির প্রযোজনায় ‘আকাশ যোদ্ধা’ সিনেমা নিয়েও আলোচনায় ছিলেন দীপন।