× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নের পথে সাদিয়া মাহি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৩:০৯ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৪:০১ পিএম

স্বপ্নের পথে সাদিয়া মাহি

সাদিয়া আফরিন মাহি। ‘পদ্মাপুরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। সেখানে সাদিয়া মাহির অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। রাশিদ পলাশ পরিচালিত এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। চরিত্রের প্রয়োজনে ন্যাড়া করেছিলেন মাথা। অভিনেত্রী হিসেবে তখনই বোঝা গিয়েছিল তার চেষ্টা ও ত্যাগের শক্তিটা।

২০১৪ সাল থেকে পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন সাদিয়া মাহি। ‘কবর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও কিছু বিজ্ঞাপনেও কাজ করেন। 

এরপর সিনেমায়। ‘পদ্মাপুরাণ’-এ তিনি অভিনয় করেছিলেন অন্তঃসত্ত্বা এক নারীর ভূমিকায়। সিনেমায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পদ্মার বুকে জন্ম নেওয়ায় শিশুটির নামও রাখা হয়েছিল পদ্মা। এদিকে ‘পদ্মাপুরাণ’ যখন মুক্তির পথে, বাস্তবেই একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া মাহি। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই সদ্যোজাত কন্যার নাম রাখলেন তিনি অভিনীত চরিত্রের কন্যার নামেই-পদ্মা!

এই ঘটনায় পরিচালক পলাশ খুশি হয়ে বলেন, ‘‘পদ্মাপুরাণ ছবিটিতে আমাদের সকলের বিশেষ আবেগ মিশে আছে। মাহিও সেই আবেগ থেকেই মেয়ের নাম রেখেছেন পদ্মা।’’ 

পলাশের মুখেই জানা গেল আরেকটি ঘটনার কথা। সিনেমার জন্য সাদিয়া মাহিকে মাথার সব চুল  বিসর্জন দিতে হয়েছিল। প্রথমে রাজি না হলেও পরে পরিচালকের যুক্তি তিনি মেনে নেন। শুটিং সেটে যখন মাহির চুল বিসর্জনের কাজ চলছে, তখন তার দু’চোখ থেকে গড়িয়ে পড়ছে নীরব জলধারা। 

পরিচালক আরও বলেন, ‘‘আমরা সবাই বুঝতে পেরেছিলাম, তার মনে ভীষণ কষ্ট হয়েছিল।  অবশেষে দর্শক আমাদের ‘পদ্মাপুরাণ’ খুব ভালোভাবেই গ্রহণ করেছিল।” সাদিয়া মাহি জানান,  এভাবেই কাজকে ভালোবেসে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন তিনি। 

সম্প্রতি মাহি যুক্ত হয়েছেন রুবাইয়াত মাহমুদ পরিচালিত ওয়েব সিরিজ ‘কাবাডি কাবাডি’তে। এখানে তিনি অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শক্তিমান দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগরের সঙ্গে। একটি ব্যতিক্রমী চরিত্রে তিনি ধরা দেবেন এ সিরিজে। বায়োস্কোপের জন্য নির্মিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন খায়রুল বাশার, মিলন ভট্ট, সাইদ জামান শাওন, তামিম মৃধা, শরাফ আহমেদ জীবনসহ অনেকেই।

সাদিয়ার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিনয়ের শুদ্ধ চর্চা নিয়ে তিনি বহুদূর এগিয়ে যেতে চান। নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে উপস্থিত হতে চান।

প্রবা/টিএম/টিই 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা