× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসগিরিতে নিলয়-মাহি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ০৯:১৩ এএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:১৭ এএম

বসগিরিতে নিলয়-মাহি

ছোটপর্দার ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। এ বছর এখন পর্যন্ত অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন। বছর শেষে আরও একটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। নাটকের নাম বসগিরি। নাটকে তার বিপরীতে দেখা যাবে সময়ের আরেক ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহিকে।


‘বসগিরি’ নাটক নির্মাণ করেছেন গুণী নাট্যনির্মাতা সকাল আহমেদ। নাটকটি রচনা করেছেন ইসরাত আহমেদ। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাসার প্রমুখ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকের গল্পটা বেশ মজার। গল্পটা অফিসকে কেন্দ্র করেই এগিয়ে যায়। যে অফিসে মাহি মানে আমার স্ত্রী আমার বস থাকেন। তো তার জুনিয়র হিসেবে আমি নানান সমস্যার সম্মুখীন হই। সেসব নিয়ে বাসায় গিয়ে আবার নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। মূল কথা ভীষণ হাস্যরসাত্মক গল্পের নাটক এটি। সকাল ভাই সব সময়ই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আর মাহির সঙ্গে কাজ করতে সব সময়ই ভালো লাগে। মাহি সিলেটি ভাষায় কথা বললে বেশি ভালো লাগে। কারণ তার সিলেটি ভাষার নাটকগুলো বেশি জনপ্রিয়তা পায়। প্রথম মনে হতো মাহি একজন টাইপড অভিনেত্রী। কিন্তু যেমন জামাই তেমন বউর পর সেই ধারণা ভেঙে গেল। এরপর থেকে আমরা ভিন্ন ধরনের গল্পে কাজ করেছি অনেক।’ সামিরা খান মাহি বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর আমি আর নিলয় ভাই একসঙ্গে একটা চমৎকার গল্পের নাটকে অভিনয় করলাম। নাটকটির গল্প খুব সুইট, একটু রোমান্টিক এবং অনেক দুষ্টুমির। মূলকথা নাটকটি বেশ মজার এবং আনন্দের। নিলয় ভাই বরাবরের মতো সব সময়ই ভালো এবং ভীষণ সহযোগিতা পরায়ণ। শুটিংয়ের বাইরেও নিলয় ভাই এত ফান করেন, এত চমৎকার একজন মানুষ যা আসলে সত্যিই ভাষায় প্রকাশের নয়।’ সকাল আহমেদ জানান শিগগির নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নিলয়-মাহি অভিনীত আলোচিত নাটকের মধ্যে অন্যতম হলো ‘আক্কাস এখন আমেরিকা’, ‘বিয়ে একটা ম্যাজিক’, ‘তুমিতো আমারই’, ‘আমার নায়িকা’, ‘সাইড ক্যারেক্টার’, ‘কলকাতার জামাই’, ‘মাস্তান নাম্বার ওয়ান’, ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’, ‘একসাথে’ ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা