× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থেমে যাচ্ছে ‘অ্যানিমেল’ ঝড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম

থেমে যাচ্ছে ‘অ্যানিমেল’ ঝড়

মাসের শুরতেই বলিউড বক্স অফিসে ঝড় তুলে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। মুক্তির প্রথম দিন ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হয় সিনেমাটি। ২ সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাড়িয়েছে ৭৯৬ কোটি রূপি। মুক্তির ১৬ দিনের মাথায় সিনেমাটির আয় অনেকটাই কমে গেছে বলে ধারণা বলিউড বিশ্লেষকদের। তাদের মতে অ্যানিমেলের বক্স অফিস ঝড় অনেকটাই সিথিল হয়ে যাচ্ছে। 

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। বলিউডে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’-এর অবস্থান ৬ষ্ঠ।

মুক্তির প্রথম ৩ দিন ‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তোলে। চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমতে শুরু করলেও তা উঠা-নামার মধ্য দিয়ে যায়। এরপর সিনেমাটির আয় ঊর্ধ্বমুখী হয়। কিন্তু সিনেমাটির আয় ফের কমেছে।   

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির ১৩, ১৪ ও ১৫ তম দিনে ‘অ্যানিমেল’ ভারতে যথাক্রমে আয় করে ৯.৮৭, ৮.৫৬, ৮.৮৫ কোটি রুপি। তবে ১৬ তম দিনে সিনেমাটির আয় বেড়েছে। এদিন আয় করেছে ১২ কোটি রুপি। এ পর্যন্ত শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৪৯৯.৯৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৭৯৭.৬ কোটি রুপি।

রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি টাকার বেশি) বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা