× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের সেরা চলচ্চিত্র তারকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৪০ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫:১৬ পিএম

বছরের সেরা চলচ্চিত্র তারকারা

সাফল্য-ব্যর্থতায় আরও একটি বছর কাটতে চলেছে শোবিজ তারকাদের জীবনে। বিশেষ করে সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্রের অধিকাংশ তারকাই বলা চলে খুব বেশি কাজ করেননি। করলেও সেগুলো ব্যবসায়িক সাফল্য বা প্রশংসার তালিকায় যুক্ত হতে পারেনি। তবে অনেকের অভিনয় প্রশংসিত হয়েছে। অনেকে ছিলেন নানা কাজে তুমুল ব্যস্ত। দেশে-বিদেশে পেয়েছেন সাফল্য প্রশংসা। নতুন বছরে তারা নিজেদের নতুন করে তৈরি করবেন এটাই প্রত্যাশা। তাদের নিয়ে আয়োজনÑ 

শাকিব খান

প্রায় দুই যুগ ধরে ঢাকাই সিনেমার সবচেয়ে সফল তারকা শাকিব খান। সিনেমার সাফল্য আলোচনায় তিনি সব সময়ই থাকেন এগিয়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। বছরজুড়ে সাফল্যের লাল গালিচায় হেঁটেছেন এই নায়ক। রোজার ঈদে মুক্তি পায় তারলিডার আমিই বাংলাদেশ’। ছবিটির প্রযোজকের দাবি, এটি ব্যবসা করেনি। তবে গানে-অভিনয়ে শাকিব খান ছিলেন প্রশংসিত। এরপর কোরবানির ঈদে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিতপ্রিয়তমা’ সিনেমাটি। সেই সিনেমা দিয়ে চলতি বছর তো বটেই, ঢালিউডের ইতিহাসে ব্যবসাসফল সেরা পাঁচ সিনেমার নায়ক হিসেবে নাম লেখালেন শাকিব। ভারতের ইধিকা পালকে নিয়ে সিনেমায় তার রসায়ন দেশ পেরিয়ে ইউরোপ-আমেরিকায়ও দারুণ প্রশংসা পেয়েছে। আর বছর শেষে হিমেল আশরাফেররাজকুমার’, রায়হান রাফিরতুফান’ ছবিতে যুক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন দেশি কিং খান। পাশাপাশি অনন্য মামুনেরদরদ’ সিনেমা দিয়ে প্রথম বাংলাদেশি নায়ক হয়ে প্যান ইন্ডিয়ার সিনেমায়ও নাম লিখিয়েছেন শাকিব খান। তিনটি সিনেমার সুবাদে অনুমান করাই যায়, আগামী বছরটাও হবে শাকিবময়।

 

আফরান নিশো

শাকিব খানের পর ব্যবসায়িক সাফল্যের দিক থেকে আলোচনায় এগিয়ে থাকা তারকা আফরান নিশো। তার ক্যারিয়ারের প্রথম সিনেমাসুড়ঙ্গ’ মুক্তি পায় কোরবানির ঈদে। বড়পর্দায় নাম লিখিয়েই বক্স অফিসে বাজিমাত করেছেন ভার্সেটাইল এই অভিনেতা। রায়হান রাফির পরিচালনায় তমা মির্জার বিপরীতে দেখা গেছে নিশোকে। তার অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমন সিনেমাটি মোটা অঙ্কের ব্যবসাও ঘরে তুলেছে। নিশোর ভাষায়, ‘সিনেমায় অভিষেকটা স্বপ্নের মতো হলো।’ আসছে বছরও বেশ কিছু বড় বাজেটের সিনেমায় দেখা যাবে তাকে।

 

বুবলী

‘শাকিব খান ছাড়াও সফল’Ñ নায়িকা বুবলীর জন্য চলতি বছরটি চ্যালেঞ্জ জয়ের হয়ে রইল। বছরের সেরা সফল তারকা হিসেবে যেমন তিনি আলোচ্য, তেমন ঢালিউডের সবচেয়ে সফল নায়িকা হিসেবেও বুবলীর নাম রাখতে হবে সবার শীর্ষে। বছরজুড়েই তিনি ছিলেন আলোচনায়। ব্যক্তিজীবনে অনেক চড়াই-উতরাই সামলেছেন এবার। তবে ব্যবসার লক্ষ্মী তার পক্ষে ছিল। বছর তারলোকাল’, ‘তালাশ’, ‘ক্যাসিনো’ প্রহেলিকা’ ছবিগুলো মুক্তি পেয়েছে। বলা চলে চারটি ছবি দিয়েই সাফল্যের হাসি হেসেছেন তিনি। তবে বুবলীর নামটি সবার শীর্ষে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চয়নিকা চৌধুরী পরিচালিতপ্রহেলিকা’ সিনেমা। এতে বুবলীর নায়ক হয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরলেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ। একটা শঙ্কা ছিল দুই জেনারেশনের দুই তারকার জুটি কতটা গ্রহণ করবে দর্শক। তবে চমৎকার গল্প, নির্মাণের মুনশিয়ানা, শ্রুতিমধুর গান দিয়ে প্রহেলিকা বাজিমাত করেছে। কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দেশে ভালো দর্শক পেয়েছে। তবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও বেশ কিছু দেশে ছবির সাফল্য উল্লেখ করার মতো। স্বভাবতই বুবলীও শাকিব খানের বাইরে গিয়ে প্রথমবার ব্যবসায়িকভাবে সফল সিনেমার নায়িকা হলেন ছবি দিয়ে। আসছে বছরও নায়িকা থাকবেন সরব।

 

আরিফিন শুভ

চলতি বছরব্ল্যাকওয়ার ২’ সিনেমা দিয়ে প্রথম পর্দায় হাজির হন আরিফিন শুভ। সেটি খুব একটা সুবিধা করতে পারেনি হলগুলোয়। তবে ওটিটিতে মুক্তির পর বেশ ভালো সাড়া পায়। কিন্তু ২০২৩ সালটি নায়কের ক্যারিয়ারে হয়তো চিরকাল সেরা হয়ে থাকবেমুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার জন্য। ছবি দিয়ে জাতি যেমন প্রথমবার জাতির পিতাকে নিয়ে বড় পরিসরে আন্তর্জাতিক মানের সিনেমা দেখার সুযোগ পেল, তেমন শুভ পেলেন ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমাটি। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে হাজির হয়ে আরিফিন শুভ বাজিমাত করেছেন। সিনেমার অনেক ত্রুটিবিচ্যুতি নিয়ে আলোচনা হলেও আরিফিন শুভর অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে সবার মনে। ভারত-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের সিনেমাটি দুই দেশের হলেই মুক্তি পেয়ে ভালো সাড়া পেয়েছে।

 

নুসরাত ইমরোজ তিশা

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে চলতি বছরটাকেই বেছে নিলেন ফেরার জন্য। ফিরলেনও রানীর মতো। চলতি বছর নুসরাত ইমরোজ তিশা অভিনীতবীরকন্যা প্রীতিলতা’, ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। গল্প বিষয়বস্তুর বিচারে তিনটি সিনেমাই তিশাকে দর্শকের কাছে অনন্য করেছে। তবেমুজিব’ সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে অভিনয় করে পেয়েছেন দেশে-বিদেশে প্রশংসা। 

তমা মির্জা

চরকি থেকে মুক্তি পাওয়া ‘ক্যাফে ডিজায়ার’ চলচ্চিত্রে অভিনয়ের প্রশংসা দিয়ে বছর শুরু করেছিলেন তমা মির্জা। আভাস মিলছিল একটা জমজমাট বছর কাটাবেন এই নায়িকা। হলোও তাই। সিনেমা হল ও ওটিটি দুই মাধ্যমেই সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা। চলতি বছরে তাকে দেখা গেছে হইচই থেকে মুক্তি পাওয়া বহুল আলোচিত ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে। প্রয়াত নায়ক সালমান শাহের জীবনের ছায়া অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে দাবি করায় অনেক বিতর্ক হয়েছে। তবে অভিনয়গুণে এ সিরিজ বছরের সেরা একটি কাজ হিসেবেই স্বীকৃত হচ্ছে। এরপর তমাকে দেখা যায় রায়হান রাফি পরিচালিত ‘ফ্রাইডে’ নামে ওয়েব সিরিজে। সেখানে প্রতিশোধপরায়ণ এক গৃহবধূর চরিত্রে অভিনয় করে তমা বাজিমাত করেন। তবে একই পরিচালকের সুড়ঙ্গ সিনেমা দিয়ে তমা বছরের সফল নায়িকা হিসেবে নিজের নামটি উজ্জ্বল করেছেন। এ ছবিতে তার ময়না চরিত্রটি প্রশংসিত হয়েছে। আফরান নিশোর সঙ্গে তার রসায়নও মন ভরিয়েছে দর্শকের। আসছে বছরও বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় দেখা মিলবে তার, এমনটাই প্রত্যাশা করছেন তিনি।


মাহফুজ আহমেদ

এভাবেও ফিরে আসা যায়- চমৎকার প্রেরণামূলক এ বাক্যটি ২০২৩ সালে জুড়ে দেওয়া যায় অভিনেতা মাহফুজ আহমেদের নামের সঙ্গে। দীর্ঘ সাত বছর পর তিনি সিনেমায় অভিনয় করলেন। সেই সিনেমা মুক্তি পেল কোরবানির ঈদের মতো উপলক্ষে। মোকাবিলা করতে হলো আলোচনার তুঙ্গে থাকা শাকিব খানের প্রিয়তমা, আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমার সঙ্গে। কিন্তু নানা সংশয় থুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাহফুজ আহমেদ বছরের ব্যবসাসফল সিনেমার নায়ক হিসেবে আলোচনায় টিকে গেলেন। একটি সিনেমা দিয়েই তিনি বছরের আলোচিত তারকাদের তালিকায় থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমায় তার নায়িকা হিসেবে দেখা গেছে বুবলীকে। সিনেমাটি দেশবিদেশে বেশ ভালো ব্যবসা করেছে। এরপর অপি করিমের সঙ্গে হইচই থেকে মুক্তি পাওয়া ‘অদৃশ্য’ ওয়েব সিরিজ দিয়েও প্রশংসিত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা, নির্মাতা ও প্রযোজক।


ফেরদৌস আহমেদ

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এ বছর মুক্তির তালিকায় তার আটটি সিনেমা ছিল। তবে নির্মাতা হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ ও ‘সুজন মাঝি’ সিনেমা দুটি মুক্তির পর বেশ আলোচনা হয়। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত ১৯৭১ সেইসব দিন সিনেমাটি দেশবিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে বছর শেষে নায়ক ফেরদৌস ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হয়ে সবাইকে চমকে দিয়েছেন।

 

জয়া আহসান

বছরজুড়েই সিনেমা নিয়ে জয়া আহসান ছিলেন মুখর। বছর ঘরে তুলেছেন সেরা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমাঅর্ধাঙ্গিনী’। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। সিনেমাটি ব্যাপকভাবে দর্শককে প্রেক্ষাগৃহে টেনেছে। ওপার বাংলা জুড়ে প্রশংসা কুড়িয়েছেন জয়া। বিভিন্ন উৎসবে ঘুরেছেন তিনিনকিশকাঁথার জমিন’, ‘ঝরা পালক’, ‘পুতুলনাচের ইতিকথা’ ফেরেশতে’ সিনেমা নিয়ে।

আর বছরটা শেষ করলেন বলিউডের সিনেমায় প্রশংসিত হয়ে। ডিসেম্বর মুক্তি পেয়েছে জয়া অভিনীত প্রথম বলিউড সিনেমাকড়ক সিং’। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। আসছে বছরও বেশ কিছু চমক নিয়ে হাজির হবেন জয়া।

 

বাঁধন

আগের চেয়ে পর্দায় তার উপস্থিতিটা খুব কম। কাজ করছেন একদম বেছে বেছে। তবে মানসম্পন্ন কাজ দিয়ে লাক্স তারকা আজমেরী হক বাঁধন নিজেকে প্রতিনিয়ত নিজেই ছাড়িয়ে যাচ্ছেন। গেল বছর আন্তর্জাতিক অঙ্গনে যে সরব যাত্রা করেছিলেন তার রেশ দেখা গেল বছরও। বলিউডে অভিষেক হয়েছে বাঁধনের। তিনি কাজ করেছেন বিশাল ভরদ্বাজের নির্মাণেখুফিয়া’ সিনেমায়। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিতে স্বল্প সময়ের উপস্থিতিতে দর্শক মুগ্ধ করেছেন তিনি। বছরের শেষ দিকে বাঁধন আলোচনার জন্ম দেনএশা মার্ডার : কর্মফল’ সিনেমায়যুক্ত হয়ে। সানী সানোয়ার পরিচালিত সিনেমায পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

 

চঞ্চল চৌধুরী

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরে তার খুব বেশি কাজ মুক্তি পায়নি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়, বেশ কিছু বড় বাজেটের কাজে যুক্ত হওয়াসহ নানা সাফল্যে উদ্ভাসিত হয়ে বছর শেষ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। চলতি বছর চরকি থেকে মুক্তি পেয়েছে তারমারকিউলিস’ নামে ওয়েব সিরিজটি। এতে চঞ্চলের অভিনয় বরাবরের মতোই প্রশংসা পেয়েছে। তিনি আলোচিত হয়েছেনমুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে অভিনয় করেও। পাশাপাশি চলতি বছর আলোচনায় ছিলেন সৃজিত মুখার্জি পরিচালিতপদাতিক’ সিনেমা নিয়ে। কলকাতার চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক এটি। মুক্তি পাবে আসছে বছর। পাশাপাশি আসছে বছর তিনি হাজির হবেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিতলাস্ট ডিফেন্ডার অব মনোগামি’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা যাবে সংগীতশিল্পী জেফারকে। তিনি যুক্ত হয়েছেন চরকির প্রযোজনায় রেদওয়ান রনির দম’ সিনেমায়ও। শোনা যাচ্ছে এতে তার বিপরীতে থাকবেন ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি। আলোচনা চলছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজগণদেবতা’য় অভিনয় করা প্রসঙ্গেও।

 

ছাড়া চলতি বছরেঅ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করে আলোচিত ছিলেন সিয়াম আহমেদ। নানা রকম বিজ্ঞাপনেও ছিলেন ব্যস্ত। আসছে বছর সিয়ামকে আরও রঙিন হয়ে ফিরতে দেখা যাবে বলে প্রত্যাশা তার ভক্ত-অনুরাগীদের। চিত্রনায়ক আদর আজাদও মুক্তিপ্রাপ্তলোকাল’, ‘তালাশ’, ‘যন্ত্রণা’ সিনেমা দিয়ে বেশ সরব ছিলেন। আসছে বছরও তাকে পাওয়া যাবে বেশ কিছু নতুন সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক কোরবানির ঈদে রঙ ছড়িয়েছেন অপু বিশ্বাস প্রযোজিতলাল শাড়ি’ সিনেমায়। একটি দুটি সিনেমার মুক্তিতে আলোচনায় ছিলেন রিয়াজ, অনন্ত জলিল, বাপ্পী চৌধুরী, এবিএম সুমন, রোশানরাও। মাতৃত্বকালীন অবসর কাটিয়ে চলতি বছর সরব হয়েছেন পরীমনি। তারমা’ সিনেমাটি মুক্তির পর ব্যবসা করতে না পারলেও প্রশংসিত হয়েছে অভিনয়। তবে বেশ কিছু সিনেমায়যুক্ত হয়ে আলোচনায় এসেছেন তিনি। গেল বছরপরান’, ‘দামাল’ দিয়ে বাজিমাত করা বিদ্যা সিনহা মিম এবারআমদানি’ সিনেমার নায়িকা হয়ে এসেছেন নিজদেশে। সঞ্জয় সমাদ্দারেরমানুষ’ সিনেমায় তাকে দেখা গেছে জিতের সঙ্গে। অপু বিশ্বাস লাল শাড়ি সিনেমার প্রযোজক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। সিনেমা ব্যবসায়িক সাফল্য না পেলেও আলোচনায় ছিলেন বর্ষা, পূজা চেরী, ঐশী, সুনেরাহ বিনতে কামালরাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা