× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরভ-বণিকের বিয়ে সম্পন্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম

সৌরভ-বণিকের বিয়ে সম্পন্ন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বরের নাম সৌরভ দাস। পেশায় অভিনেতা। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল।

দর্শনা বণিকের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের ছবি পোস্ট করেছে তার টিমের সদস্যরা। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে বউ সেজেছেন দর্শনা বণিক, পরেছেন সোনার গহনা। অন্যদিকে সৌরভ দাস অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে বর সেজেছেন। শুক্রবার সকাল থেকেই শুরু হয় বিয়ের প্রস্তুতি।

গত বছরের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন, সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে সেসময় উড়িয়ে দিয়েছিলেন এই যুগল। এরপর কয়েক দিন আগে সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা