× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন বাঁধন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১৬:৩৬ পিএম

শুভ জন্মদিন বাঁধন

বয়স আর নামে আটকে নেই বাঁধন। বয়স যাই হোক বা যে নামেই মানুষ তাকে চিনুক, বাঁধন চান ভালো কাজ করতে। নিজেকে ভেঙে হরেক রকমের চরিত্রে অভিনয় করতে। পুরো নাম আজমেরী হক বাঁধন হলেও দেশে তিনি বাঁধন নামেই পরিচিত। রেহানা মরিয়ম নূর সিনেমা মুক্তির পর ‘রেহানা’ খ্যাত হয়েছেন। 

এখন নেটফ্লিক্সের প্রজেক্ট ‘খুফিয়া’ নিয়ে আলোচনায় আছেন। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এ সিনেমায় বাংলাদেশি এক নারীর চরিত্রেই দেখা যাবে তাকে। এ ছাড়া কাজ করছেন দেশের ওটিটি প্ল্যাটফর্মে। আজ এ অভিনেত্রীর জন্মদিন। উইকিপিডিয়ার তথ্যমতে ৪০-এ পা দিলেন বাঁধন। বিশেষ এই দিনটি উদযাপন করছেন তিনি মেয়েকে সঙ্গে নিয়ে।

বাঁধনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ, তবে জন্ম ঢাকায়। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা বিষয়ে বিডিএস পাস করেন এবং ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার রানার আপ হন।

এরপর থেকেই তিনি অভিনয় জগতে কাজ শুরু করেন। নাটকেই তাকে বেশি দেখা গেছে। ক্যারিয়ারজুড়ে তার অনেক চড়াই-উতরাই। কাজ করতে করতে নিজের অজান্তেই ম্লান হয়ে গেছেন। কিন্তু হতাশ হননি। বারবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সেই ফিরে আসার গল্পে ২০২১ সালটি ছিল বাঁধনের সাফল্যের বছর। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ গেল বছর কানের অফিশিয়াল সিলেকশনের পর বেশ আলোচনায় আসেন তিনি। আন্তর্জাতিক মিডিয়াতেও বাঁধনকে নিয়ে দিস্তার পর দিস্তা প্রশংসা বাক্য লেখা হয়েছে। সিনেমাটি ৯৪তম অস্কারেও দেশের প্রতিনিধিত্ব করেছে।

দেশের সীমানা পেরিয়ে টালিউড-বলিউডে কাজ করা এই অভিনেত্রী প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের একটি সিরিজে। ‘গুটি’ শিরোনামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন দাসগুপ্ত। এতে একজন ড্রাগ ডিলারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে। ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘গুটির গল্পটা নির্মাতা খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে আমার দীর্ঘদিন আলাপ চলেছে। আমি এই চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। এখানে প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম পুরা আমি করেছিলাম। কী ওড়না পরব, কী রঙের কাপড় পরব, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টারের মতো লাগবে, এগুলো নিয়ে পরিচালকের সঙ্গে আমার ব্যাপক আলোচনা হয়েছে।’

আমাদের দেশে নারী কেন্দ্রিক গল্পের কনটেন্ট নির্মাণে বিমুখতা রয়েছে। এই সমস্যার সমাধান কাজের মাধ্যমেই করতে চান বাঁধন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ফিমেল লিডের কাজ চলে না, এই কথাটা আসলে শুনতে চাই না। কারণ এই কথাটা আমি যখন শুনেছি তখন প্রচণ্ড হার্ট হয়েছি। তবে আমি বিশ্বাস করি আগামী ১-২ বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারব। দর্শককেও নতুন কিছু দিতে পারব।’

এতে তার বিপরীতে আছেন শাহরিয়ার নাজিম জয়। শিগগিরই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

বাঁধন সিঙ্গেল মাদার। সায়রা নামে তার ১০ বছর বয়সের কন্যাসন্তান রয়েছে। মেয়ে ও ক্যারিয়ারের নানা ব্যস্ততা নিয়েই কেটে যায় তার দিনকাল।


প্রবা/এলএ/টিএম/এমজে 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা