× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২ হলে চলছে দামাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২ ১৪:৫২ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১৫:৩৮ পিএম

২২ হলে চলছে দামাল

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা নিয়ে ফরিদুর রেজা সাগরের মূল গল্পে রায়হান রাফি নির্মাণ করেছেন ‘দামাল’। আজ শুক্রবার সিনেমাটি দেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনশরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, সামিয়া অথৈ, শাহানাজ সুমীসহ অনেকে।

মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে পাকবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। দেশকে পরাধীনতার কবল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন গোটা জাতিকে। রণাঙ্গনে যোদ্ধারা যেভাবে ভূমিকা রেখেছিলেন, তৎকালীন ফুটবলাররাও সেভাবেই নিজেদের সর্বস্ব দিয়ে এগিয়ে এসেছিলেন জাতিকে মুক্তির স্বাদ দিতে। তাদের নিয়েই গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। তারা ফুটবল নিয়ে ছুটে চলেন মাঠ থেকে মাঠে।

ফুটবল খেলে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তুলে দেন মুক্তিবাহিনীর হাতে; যার কারণে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানও এ দেশের স্বাধীনতার ইতিহাসের অংশ হয়ে আছে। আর এ গল্প নিয়েই তৈরি হয়েছে দামাল।

‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটির এ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ, এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে আগে এভাবে কাজ হয়নি।’

শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দামাল দেশজুড়ে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।


প্রবা/টিএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা