× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐশ্বরিয়ার কাছে আবেদনময়ী পুরুষ সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২ ১১:৩৯ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১২:৩৭ পিএম

ঐশ্বরিয়ার কাছে আবেদনময়ী পুরুষ সালমান খান

বলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনি ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের। তাদের প্রেম নিয়ে সব সময়ই খুব উৎসাহী ছিল মিডিয়া ও বলিউডপাড়া। এ জুটিকে নব্বইয়ের দশকে পছন্দ করত না এমন দর্শক খুঁজে পাওয়া অসম্ভব ছিল।

কিন্তু একটা সময় সালমান-ঐশ্বরিয়ার সুন্দর সম্পর্ক বিষাদে পরিণত হয়। তাদের বিচ্ছেদ হয়ে যায়। এখন দুজন দুই মেরুর বাসিন্দা।

সম্প্রতি সালমান খান ও ঐশ্বরিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে সালমান সম্পর্কে নিজের মনের কথা বলতে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

সাক্ষাৎকারটি ১৯৯৯ সালে সাংবাদিক সিমি গারেওয়ালের একটি টকশোর। যেখানে উপস্থিত হন ঐশ্বরিয়া। ভিডিওতে প্রশ্ন পর্বের একপর্যায়ে ঐশ্বরিয়া সালমান সম্পর্কে বলেন, ‘সালমান যেমন সবচেয়ে বড় হৃদয়ের একজন মানুষ, তেমনই তিনি একজন আবেদনময়ী পুরুষ।’

পুরোনো ভিডিওতে ঐশ্বরিয়া রাই বচ্চনের এমন মন্তব্য সবাই খুব ভালোভাবেই গ্রহণ করেছেন। অনেকেই তাদের বিচ্ছেদ নিয়ে জানিয়েছেন নিজেদের মন খারাপের কথা।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়ার জীবনে নানা পুরুষের পদার্পণ হয়। তবে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০০৭ সালে সাবেক বিশ্বসুন্দরী বচ্চনবাড়ির বউ হন। স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে দীর্ঘ ১৫ বছরের সংসার তার। আছে এক কন্যাও।

এদিকে সালমান এখনো ব্যাচেলরই রয়ে গেছেন। নানা অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ে করা হয়নি বলিউড ভাইজানের।


প্রবা/এলএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা