× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্ক নিয়েই সাফল্যের পথে দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:১৭ পিএম

বিতর্ক নিয়েই সাফল্যের পথে দীপিকা

পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় থেকে মডেল, সেখান থেকে সফল বলিউড তারকা, এখন আবার গ্লোবাল ফ্যাশন আইকনÑ দীপিকা পাড়ুকোন যেন একের ভেতর অনেক! এই মুহূর্তে নারী-পুরুষ মিলিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা তারকাদের একজনও তিনি।

রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় একাধিক পুরুষের সঙ্গে ডেটে গেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শোকফি উইথ করণ’র সিজন আটের প্রথম পর্বের অতিথি হয়ে এসে এমন মন্তব্য করেন তিনি। তারপর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছেই।

এবার আসন্নফাইটার’ সিনেমার টিজারে হৃতিক রোশনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থার দৃশ্য নিয়ে আবার আলোচনায় দীপিকা। সেই দৃশ্য নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। এর আগে পাঠান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে খোলামেলা পোশাকে গানের দৃশ্যে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে সবকিছু ভেসে গেছে পাঠানের সাফল্যে। এরপর তিনি জওয়ান ছবিতেও ছড়িয়েছেন মুগ্ধতা। তাই বিতর্ক যতই হোক, দীপিকা যে সেসব খুব একটা কেয়ার করেন না, বোঝাই যাচ্ছে। নানা বিতর্ক পেরিয়ে তিনি এগিয়ে চলেছেন দুর্বার গতিতে।

সেই চলার নতুন পদক্ষেপফাইটার’। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির একটি পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে দীপিকা পাড়ুকোন স্কোয়াড্রন লিডারমিনাল রাঠোর’ হিসেবে হাজির হবেন পর্দায়। তার কল সাইন কিংবা কোড নামমিন্নি’।

সম্প্রতি প্রকাশ হয়েছে এর টিজারও। তারই একটি দৃশ্যে দেখা গেছে সমুদ্রের পাড়ে শুয়ে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। তার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দীপিকা। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে ঠোঁট লাগাতে দেখা গেছে। সেই দৃশ্য ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সে নিয়েই চলছে হইচই।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন দীপিকা পাড়ুকোন। বলার অপেক্ষা রাখে না তাদের জুটি বেশ সফলই হতে চলেছে। টিজারে দুজনের লুক, রোমান্স নিয়ে আলোচনা সে আভাসই দিচ্ছে।

‘ফাইটার’ সিনেমায় বিমান বাহিনীর অফিসার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশনকে। তাদের সঙ্গে আছেন অনিল কাপুরও। ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। প্রকাশিত টিজারে দেখা গেছে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা