× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মডেল শেহতাজকে বিয়ে করছেন গায়ক প্রীতম হাসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ২৩:৩৮ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১২:২০ পিএম

মডেল শেহতাজকে বিয়ে করছেন গায়ক প্রীতম হাসান

প্রায় পাঁচ বছর আগে ‘জাদুকর’ নামে একটি গানের ভিডিওতে কাজ করতে গিয়ে বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক বিয়েতে গড়াচ্ছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনীরা হাশেম। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে প্রীতম-শেহতাজের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি ফেসবুকে প্রীতম-শেহতাজের ছবি দিলে দুই তারকার বিয়ের বিষয়টি আলোচনায় আসে।

এরপর প্রীতম ও শেহতাজের বিয়ের ব্যাপারটি নিশ্চিত করেন প্রীতমের বড় ভাই প্রতীক হাসান। তিনি জানান, আগামীকাল তার ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হবে। 

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন ও অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা। বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।

নিজ নিজ পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন দুই তারকা।

বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয়েও বেশ নাম করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।

অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও। 


প্রবা/এসএস/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা