× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম সিনেমা দিয়েই ঝড় তুলেছেন হৃত্বিক-দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৪ পিএম

প্রথম সিনেমা দিয়েই ঝড় তুলেছেন হৃত্বিক-দীপিকা

বলিউডের দুই সুপারস্টার হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো তারা জুটি বেঁধে পর্দায় আসছেন ‘ফাইটার’ ছবি দিয়ে। ছবিটি আগামী বছর ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পাবে। তার আগেই জমে ক্ষীর এ জুটির রসায়ন।  এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। আর তাতেই সাড়া ফেলেছে তারা। 

এর আগে বিমান বাহিনীর অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরের লুক প্রকাশ্যে এসেছিল।

‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে টিজারে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে। আর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 

সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন। এ ছাড়াও আছেন করণ সিং গ্রোভারসহ অনেকে। 

‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব।

এ ছবিতে হৃতিক রোশন ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। দীপিকা পাড়ুকোন পেয়েছেন ১৫ কোটি রুপি। এ ছবির অংশ হতে অনিল কাপুর সাত কোটি রুপি নিয়েছেন। বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে ‘ফাইটার’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর পারিশ্রমিকের অঙ্ক হলো দুই কোটি রুপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা