× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসে ‘ভাগের মানুষ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৩:০৪ পিএম

বিজয় দিবসে ‘ভাগের মানুষ’

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসনির্ভর মঞ্চনাটকভাগের মানুষ’। রাজধানীতে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নাটকটি।এটি ঢাকার জনপ্রিয় নাট‍্যদল ‌‘সময়’-এর ২৬তম প্রযোজনা।

১৯৯৭ সাল থেকে সময় দেশে-বিদেশে নাটকটির নিয়মিত প্রদর্শনী করে আসছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা আক্তার লাভলী, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, চন্দন বোস, সাবিহা সুলতানা, সাঈফ, রাকিব আল হাসান প্রমুখ।

উপমহাদেশের প্রখ্যাত লেখক সাদত হাসান মান্টোর ছোট গল্পটোবাটেক সিং’ অবলম্বনেভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা আর নির্দেশনা প্রয়াত নাট্যজন আলী যাকের। সহযোগী নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান, পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া এবং রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।

প্রদর্শনীর টিকিটমূল্য ধরা হয়েছে ৫০০, ৩০০ ২০০ টাকা। প্রদর্শনীর দিন বিকাল ৪টা থেকে হলের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তা ছাড়া টিকিট বুকিংয়ের জন্য ০১৮৪৭০৯০৫১৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।

নাটকের গল্পে দেখা যাবে ১৯৪৭ সালে দেশভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বলজ্বল করছে মানুষের বুকে।

মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের মাটিতে রচিত হয় পাকিস্তান ভারত নামে দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল। এভাবেই এগিয়ে যাবে ভাগের মানুষ নাটকের গল্প।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা