× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরক্ত অমিতাভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৭:২১ পিএম

বিরক্ত অমিতাভ

বলিপাড়ায় বর্তমানে সবচেয়ে বড় গুঞ্জন বা গুজবের শিকার বচ্চন বাড়িরর কেচ্চা। সবখানে একটাই কানাঘুষো, ‘জলসা’য় অশান্তি নাকি আর থামানো যাচ্ছে না। বলিউডের নামজাদা বচ্চন পরিবারে সম্পর্কের জটিলতা নাকি দিন দিন আরও বাড়ছে। 

গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চন। স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিন উদযাপন করেছিলেন তিনি। সেদিন ঐশ্বরিয়ার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে। 

সমাজমাধ্যমের পাতাতেও প্রায় শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। দিন কয়েক আগে এক অনুষ্ঠানে তার হাতে দেখা যায়নি বিয়ের আংটিও। তার পরেই খবর পাওয়া যা, ‘বৌরানি’ ঐশ্বরিয়াকে নাকি সমাজমাধ্যমের পাতায় আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজে! 

এবার নিজের ব্লগেই সব বিরক্তি উগরে দিলেন বিগ বি। সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি নাকি বিরক্ত ও বীতশ্রদ্ধ। কার উপরে এমন মেজাজ হারালেন তিনি? উঠছে প্রশ্ন। তবে বিগ বির এই বিরক্তির নেপথ্যে তার পরিবারের কোনো সদস্য বা পারিবারিক অশান্তি নেই। বরং, প্রযুক্তিগত কারণে নাকি ধৈর্য্য হারিয়ে ফেলছেন তিনি। 

অমিতাভ লেখেন, ‌‘ব্লগে কোনো একটা ছবি আপলোড হতে যা সময় লাগছে.. আমি রীতিমতো বিরক্ত!’ 

বিগ বি জানান, ইন্টারনেটে কানেকশন দুর্বল হওয়ার কারণেই নাকি নিজের ব্লগে ছবি আপলোড করতে বেশি সময় লাগছে তার। বিগ বি জানান, ‘কওন বনেগা ক্রোড়পতি’-র শুটিংয়ের ব্যস্ততার মাঝে ব্লগ লেখা ও পোস্ট করার সময়ই পাচ্ছেন না তিনি। এত দিন ধরে নিয়মতি ব্লগ লিখতে না পারার কারণে ক্ষমাও চেয়েছেন বিগ বি।

এ দিকে সম্প্রতি অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ঐশ্বরিয়াকে আর ফলো করেন না তিনি। নেটাগরিকদের একটা অংশের দাবি, ইনস্টাগ্রামে নাকি কোনোদিনই একে অপরকে ফলো করতেন না অমিতাভ ও ঐশ্বরিয়া। তাই আনফলো করার প্রশ্নই ওঠে না। আবার নেটাগরিকদের অন্য এক অংশের মত, ইনস্টাগ্রামে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারসাজির কারণেই নাকি দেখা যাচ্ছে না বিগ বি আদৌ ঐশ্বরিয়াকে ফলো করেন কি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা