প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:২০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৫ পিএম
ভয়ংকর মারামারি
ও যৌনতায় ভরা গল্পে নির্মিত সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’। এ সিরিজের প্রথম পর্ব নির্মিত
হয়েছিল ২০২২ সালের আগস্টে। মাত্র ৬ পর্বের সিরিজটি দর্শক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি
করে। অনেক বিতর্কেরও জন্ম দেয়। তবে সবকিছু ছাপিয়ে বক্স অফিসে এর সাফল্য ছিল দেখার মতো।
আয়ের বেশকিছু ইতিহাস নিজের করে নেয় সিরিজটি।
এবার আসতে চলেছে
সিরিজটির দ্বিতীয় পর্ব। চলতি শীতেই দেখা যাবে সিরিজের নতুন কিস্তি। ‘হাউস অব দ্য ড্রাগন’-এর
বাংলা অর্থ ‘ড্রাগনের নিবাস’। এবারের গল্পে দেখানো হবে আমেরিকার ১৭০০ বছরের আগের ইতিহাস,
যার এক ঝলক ট্রেলারে দেখানো হয়েছে। ১ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায়
অভিনেত্রী ইভ বেস্টকে। তিনি রানীর চরিত্রে অভিনয় করেছেন। প্রথম পর্বে তার অভিনয় দর্শক
মহলে প্রশংসিত হয়। ট্রেলারে তাকে দেখা যায় সাগর পাড়ে দাঁড়িয়ে আছেন। চোখে-মুখে রাজ্যের
হতাশা। এরপর শুরু হয় প্রতিশোধ নেওয়া। রক্তের খেলায় মেতে ওঠা। ট্রেলারের মাঝে দেখা যায়
বিশাল আকৃতির অনেক ড্রাগন। তাদের ঘিরেই এর কাহিনী এগিয়েছে।
প্রথম সিরিজের
৬ পর্বের সফলতার পর দ্বিতীয় সিরিজে দুটি বাড়িয়ে ৮ পর্ব নির্মাণ করা হয়েছে। প্রতিটি
পর্ব আলাদাভাবে ৮ জন নির্মাতা নির্মাণ করেছেন, যার ফলে এতে নির্মাণের বৈচিত্র্যতা থাকবে
বলে আশা করা যাচ্ছে।
এবারের পর্বেও
রয়েছে প্রথম পর্বের তারকারা। যাদের মধ্যে উল্লেখযোগ্য প্যাডি কনসিডাইন, ম্যাট স্মিথ,
অলিভিয়া কুক, এমা ডার্সি, রিস ইফান্স, স্টিভ টুসেইন্ট, ইভ বেস্ট, সোনোয়া মিজুনো,
ফাবিয়েন ফ্র্যাঙ্কেল, মিলি অ্যালকক, এমিলি কেরি, গ্রাহাম ম্যাকট্যাভিশ, ম্যাথু নিডাম
ও জেফারসনের মতো তারকা।
ধারণা করা হচ্ছে,
আলোচনা ও সাফল্যে প্রথম পর্বকে ছাড়িয়ে যাবে ‘হাউস অব দ্য ড্রাগন-২’। এতে আগের চেয়েও
বেশি থাকবে অ্যাকশন ও রোমান্স।