× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ-কারিনার ‘জাব উই মেট’ ছবির ১৫ বছর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৯:৫০ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ২০:১৮ পিএম

শহিদ-কারিনার ‘জাব উই মেট’ ছবির ১৫ বছর

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। বড়পর্দায় তাদের প্রেম, ভালোবাসার খুনসুটি দর্শকের বেশ পছন্দের ছিল। তাইতো বাস্তবজীবনেও দুজন মজে ছিলেন একে অন্যের ভালোবাসায়। পর্দার মতোই চুটিয়ে প্রেম করেছেন বাস্তবজীবনে। কিন্তু তাদের সম্পর্ক কোনো নাম পায়নি। 

দুজন দুজনের থেকে আলাদা হয়ে ঘর গড়েছেন নতুন মানুষের সঙ্গে। সেই ঘরের বয়সও অনেক দিন হয়ে গেছে। তবে দর্শক ঠিকই মনে রেখেছেন তাদের প্রিয় জুটির সিনেমাগুলোকে।

সম্প্রতি শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের ‘জাব উই মেট’ সিনেমার মুক্তির ১৫ বছর পার হয়েছে। সিনেমাটিতে শহিদ-কারিনার কেমিস্ট্রি এখনও দর্শকের মনে দাগ কেটে যায়। যার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ঘুরে বেড়াচ্ছে।

সিনেমায় বেশকিছু দৃশ্য ও সংলাপ আছেযেগুলো এখনও দর্শকের পছন্দের শীর্ষে রয়েছে। যার কাটপিস ভক্তরা নিজেদের টাইমলাইনে শেয়ার করে ক্যাপশনে মনের আবেগের কথা প্রকাশ করেন। সিনেমার জনপ্রিয় সংলাপগুলোর মধ্যে রয়েছে, ‘মে আপনি ফেভারিট হু’, ‘তুম হামেশা এসি হি বাকওয়াজ কারতি হু’, ‘ইয়া আজ কই স্পেশাল’, ‘যাব কই পেয়ার মে হোতা হ্যায়’, ‘ট্যাব কই সাহি ইয়া গালাত নেহি হোতা’ ইত্যাদি।

সিনেমায় ব্যবহৃত এসব জনপ্রিয় সংলাপের সঙ্গে অনেকেই আবার নিজের বাস্তবজীবনের মিল খুঁজে পান। তাইতো ১৫ বছর পরেও আদিত্য ও গীতের কেমিস্ট্রি দর্শকের মনে সমানভাবে নাড়া দেয়।

‘জাব উই মেট’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি দেওয়া হয়। সিনেমার গল্প একটি সফল ব্যবসায়ীর বিচ্ছেদ, পারিবারিক ভাঙন ও একজন অতি উৎসাহী নারীর জীবন নিয়ে নির্মাণ করা হয় ছবিটি। ফ্যামিলি ড্রামা, লাভ ও রোমান্স ধাঁচের গল্পটি পর্দায় তুলে ধরেন বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলী। শহিদ ও কারিনা ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তারুণ, সাউমিয়া, কামাল তিওয়ারিসহ অনেককে। 

এই সিনেমার বেশকিছু গান আছে, যা এখনও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে আছে। 


প্রবা/এলএ/এমজে/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা