× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার এক হলেন আরশ-বৃষ্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম

আবার এক হলেন আরশ-বৃষ্টি

এ প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গুণী ও অভিজ্ঞ নির্মাতাদের সঙ্গে নিয়মিতই কাজ করছেন। নতুনদের সঙ্গেও বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। অনেক তারকা অভিনেতার সঙ্গেই তাকে জুটি হয়ে অভিনয় করতে দেখা গেছে। তাদের মধ্যে আরশের নায়িকা হিসেবে তানিয়া বৃষ্টি সম্ভবত সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। এ জুটির রসায়ন খুব পছন্দ করেন দর্শক।

মাঝে খানিকটা বিরতি ছিল। সেই গল্প পেছনে ফেলে আবারও এক হয়ে কাজ শুরু করলেন আরশ-বৃষ্টি। গেল দুই দিন আরশ খান ও তানিয়া বৃষ্টি মেজবাহ উদ্দিন সুমনের গল্পে, মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় ‘কিছু কথা বলার ছিল’ নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘শুরুতেই আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো দর্শকের ভালোবাসার কারণেই কিন্তু আরশ-বৃষ্টি জুটির উত্থান। একটি চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে আরশ অনেক বেশি ডেডিকেটেড এবং অনেক বেশি শ্রম দিতে পারে। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে পরিচালক যদি বলেন দুই বা তিন তলা থেকে লাফ দিতে হবে, আরশের মুখ থেকে না শব্দটি বের হবে না। তো অভিনয়ের প্রতি একজন শিল্পীর কতটা ভালোবাসা থাকলে এমনটা হতে পারে! কিছু কথা বলার ছিল নাটকটির গল্প খুব চমৎকার লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ভাই। আর নির্মাতা মন দিয়ে কাজটি করেছেন। আমি ভীষণ আশাবাদী।’

আরশ খান বলেন, ‘প্রথম দৃশ্যে অভিনয় করেই মনে হচ্ছিল এটা একটি ভালো কাজ হতে যাচ্ছে। ঠিক তা-ই হয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর তানিয়া বৃষ্টির সঙ্গে যখন কাজ শুরু করি তখন থেকেই দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দিন দিন দর্শকের আমাদের জুটির প্রতি আগ্রহ বাড়ছে। আমার মনে হয় যত দিন যাচ্ছে আমাদের জুটির প্রতি ভালোলাগা-ভালোবাসা বাড়ছে। এ ভালোবাসাটাই ধরে রাখতে চাই। আমরা গল্প নির্বাচনের ক্ষেত্রে এখন যেন আরও একটু বেশিই সিরিয়াস। আগামীতে বেশ কিছু ভালো কাজ আসছে।’

জানা গেছে, শিগগিরই একটি টিভি চ্যানেলে এবং পরে ইউটিউবে প্রকাশ হবে নাটকটি। আরশ ও বৃষ্টি অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘লাভ টর্চার’, ‘অভিমানী তুমি ঘাড়তেড়া আমি’, ‘একটু বোকা’, ‘চিংকি না মিংকি’, ‘লুজ কানেকশন’, ‘হেডফোন’, ‘প্রেম অবুঝ’, ‘হাসিতে ফাঁসি’, ‘কাম ফ্রম বরিশাল’, ‘ছেলেধরা’ ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা