× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিক্যুয়েলে আসছে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৪০ পিএম

সিক্যুয়েলে আসছে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’। অ্যাকশন-কমেডি ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ডং লিমানের পরিচালনায় সিনেমাটি সে সময় বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল হয়। দীর্ঘ ১৮ বছর পর এবার সিক্যুয়েল আসছে সিনেমাটির। এবারের সিক্যুয়েলটি বড়পর্দায় নয়, আসবে ওয়েব ফিল্ম আকারে ছোটপর্দায়।

এবারের পর্বটিও নির্মাণ করবেন ডং লিমান। তবে প্রধান দুই চরিত্রে আসছে পরিবর্তন। ব্রাড পিটের জন স্মিথ চরিত্রে অভিনয় করবেন ডোনাল্ড গ্রোভার আর অ্যাঞ্জেলিনা জোলির জেন স্মিথের চরিত্রে অভিনয় করবেন মায়া এর্সক্রিন।

ওয়েব ফিল্মের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আসছে জানুয়ারির ২৭ তারিখ ট্রেলার মুক্তি পাবে। নতুন এ ফিল্ম নিয়ে নির্মাতা ডং লিমান হলিউড গণমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলিকে বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর সিনেমাটির সিক্যুয়েল মুক্তি পেতে যাচ্ছে। আমরা আশাবাদী স্মিথভক্তরা নতুন অভিনেতা-অভিনেত্রীকে ভালোভাবেই গ্রহণ করবেন। সিনেমাটি ওয়েব ফিল্ম আকারে আগামী বছরের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে।’

ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দর্শক দেখতে পাবেন ওয়েব ফিল্মটি। ৫৫ মিলিয়ন বাজেটের এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিচেল কোল, জন টারট্রু ও পল ডানোর মতো তারকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা