× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অযোগ্য দিয়ে হাফসেঞ্চুরি করলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৩ পিএম

অযোগ্য দিয়ে হাফসেঞ্চুরি করলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

দেখতে দেখতে অনেক বেলাই গেছে। কলকাতার বাংলা সিনেমার মান ও ধরনও বদলেছে অনেক। সিঙ্গেল স্ক্রিন ভেঙে ভেঙে রূপ নিচ্ছে সিনেপ্লেক্সে। তবে এখনও সিনেমায় সেই পুরোনো স্বাদ নিয়ে আসেন ভারতীয় বাংলা ছবির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। 

আবারও নতুন ছবিতে দেখা যাবে তাদের। আর এই ছবিটি হতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি! যা দিয়ে তারা নতুন এক ইতিহাসে নিজেদের নাম লেখালেন। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় ছবির ক্ষেত্রে এটি একটি রেকর্ড! এই জুটির ৫০তম ছবির নাম ‘অযোগ্য’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই বিরল রেকর্ডটি করতে যাচ্ছেন তারা।

বুধবার ‘অযোগ্য’ ছবির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এই ছবির প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাইলফলক স্পর্শ করা এই ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণ সংশ্লিষ্ট সকলে।

প্রসঙ্গ, ননামাত্রিক মান ও অভিমানে ১৫ বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’- ছবির মাধ্যমে তাদের ব্লকবাস্টার কামব্যাক হয়। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও অভিনয় করেন তারা। তার মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ আবার বড় পর্দায় ফিরছেন এই জুটি।

ছবির ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল শাড়ি, আর কালো হাফ শার্ট এবং ডেনিমে নায়ক। এই ছবির চিত্রগ্রাহক গোপী ভগত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা