× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেডরক্সের লাল পাহাড় ছুঁয়ে ফাহমিদা নবীর নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১২:০৫ পিএম

রেডরক্সের লাল পাহাড় ছুঁয়ে ফাহমিদা নবীর নতুন গান

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, সুরকার ফাহমিদা নবী। সেখানে তিনি তার অপ্রকাশিত নতুন গান প্রকাশ্যে আনলেন। এ গানের শিরোনাম ‘বন্ধু হারিয়ে গেল’। গানটির কথা আনিসুজ্জামান জুয়েলের। সুর ও সংগীত করেছিলেন অকালে চলে যাওয়া বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী জানান, গানটির মিউজিক ভিডিওর শুটিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বর্ণ মারা যাওয়ায় গানটি আর প্রকাশ করার সুযোগ হয়নি। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে গানটির মোটামুটি একটি মিউজিক ভিডিও করেন ফাহমিদা নবী। সেটিই প্রকাশ করেছেন তিনি।

ফাহমিদা নবী বলেন, ‘গানটি প্রকাশের সময়টায় এবং রেডরক্সের লাল পাহাড়ে যখন শুটিং করছিলাম তখন বর্ণসহ করোনায় আমরা যাদের হারিয়েছি তাদের কথা ভীষণভাবে মনে পড়ছিল। রেডরক্স লাল পাহাড়ের ভীষণ উঁচুতে এম্পিথিয়েটার। ১৯১০ সালে প্রথম যারা এখানে গান করেছিলেন, সুর তুলেছিলেন, পাহাড়ের গায়ে গায়ে সেই প্রতিধ্বনি কতটা চমৎকার ঝংকার তুলেছিল তা আমি অনুভব করার চেষ্টা করছিলাম আর সেই দৃশ্য, সেই ক্ষণটা দেখতে পাচ্ছিলাম। সেখানে মঞ্চ আর শ্রোতার মেলবন্ধন কত সুন্দর। সবাই চুপ করে প্রকৃতি আর সুরে নিমগ্ন নীরবতায় গান শুনছিল! নীল আকাশ, মন উজাড় করা বাতাস, লাল লাল পাহাড়ের ফাঁক দিয়ে পাখিদের উড়ে যাওয়া আর শূন্যতায় ভেসে আসা গান, আমিও হারিয়ে গেলাম কল্পনায় সেখানে গিয়ে। কলোরাডোর বিখ্যাত রেডরক্স পার্কের সৌন্দর্যে কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখে ফেললাম, আমিও গান গাইছি। আর এখানেই লিপসিং করলাম বর্ণর করা গানটি। স্মৃতিটুকু এভাবেই না হয় আবেগ আর ভালোবাসায় গেঁথে থাকুক, বেঁচে থাকুক।’

আনমোল প্রেজেন্টস ‘বন্ধু হারিয়ে গেল’ গানটি ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে প্রকাশিত হয়েছে। গেল অক্টোবরে রঙ্গন মিউজিকে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর নতুন আরেকটি মৌলিক গান ‘স্মৃতির দরজায়’। ফাহমিদা নবী জানান, আসছে জানুয়ারির মাঝামাঝি তিনি দেশে ফিরবেন। তার আগে জানুয়ারিতেই নিউইয়র্কে একটি বড় মিউজিক্যাল প্রোগ্রামে অংশ নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা