× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে প্রশংসিত অলংকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১১:১৬ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩১ এএম

অভিনয়ে প্রশংসিত অলংকার

মা বীথি আক্তার উমি মেয়ের জন্মের পর নিজের জীবনের অলংকার ভেবে নাম রাখেন অলংকার। নামের প্রতি সুবিচার করে অভিনয়ের আঙিনায় পথ চলছেন অলংকার চৌধুরী। গত দু-তিন বছরে যেকজন নবাগত অভিনয়শিল্পী আলোচনায় এসেছেন তার মধ্যে ঢাকার মেয়ে অলংকার অন্যতম। সৌমিত্র ঘোষ ইমনের হাত ধরে ইমরান ও বৃষ্টির গাওয়া ‘বায়না’ গানে একজন মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় অলংকারের যাত্রা হয়। এরপর ইমনেরই পরিচালনায় ‘ওয়াইফ যখন হাজব্যান্ড’ নাটকে অভিনয় করেন। তবে রেজা মাহমুদের ‘ভালো রেখো তোমায়’ নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এটি ছিল একটি স্কুলজীবনের প্রেমের গল্পের নাটক। যে কারণে নাটকটি বেশ সাড়া ফেলেছিল।

একই পরিচালকের ‘প্রেম মানে তুমি’ নাটকে অনবদ্য অভিনয় করেও প্রশংসিত হন অলংকার। বর্তমানে দর্শকের কাছে তিনি যেমন প্রিয় হয়ে উঠেছেন, তেমন পরিচালকদেরও তাকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ বেড়েছে। গেল ২০ নভেম্বর ইউটিউবে প্রকাশিত জিয়াউদ্দিন আলমের ‘কঠিন প্রেম’ নাটকটিতে অলংকারের অভিনয় ছিল যেন আরও অনেক বেশি পরিণত। এখন কাজের মানের দিকে নজর দিচ্ছেন এই তরুণী। ইমন, ইমরাউল রাফাত, রাইসুল তমাল, আনিসুর রহমানসহ বেশ কজন মেধাবী পরিচালকের নাটকে অভিনয় করেছেন অলংকার। সম্প্রতি প্রকাশিত নচিকেতা ও আমিরুল মোমেনীন মানিকের ‘নীল পরকীয়া’ গানেও অলংকার চমৎকার অভিনয় করেছেন। এ ছাড়া আসিফের ‘তোমার অভাবে’, তসিযা বেগমের ‘কালাচান টু’ গানের মিউজিক ভিডিওতে নিজের উপস্থিতি দিয়ে মুগ্ধ করেছেন। অভিনেতা সজলের বিপরীতে ‘মি. প্রফেসর’, ‘চায়ের বিনিময়ে ভালোবাসা’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ার ও আগামীর পথচলা নিয়ে অলংকার বলেন, ‘আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব সৌমিত্র ঘোষ ইমন দাদার প্রতি। তার কারণেই আমার শোবিজে পা রাখা। এখন অনেকেই আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। তবে আমি এখন গল্প শুনে কী ধরনের চরিত্রে কাজ করলে আমার জন্য পারফেক্ট হবে তা ভেবে কাজ করার চেষ্টা করছি।’

বর্তমানে সিনেমা, ওয়েব ফিল্মেও কাজ করার প্রস্তাব পাচ্ছেন অলংকার। শিগগিরই আসবেন নতুন চমক নিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা