× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৃজিতের ‘টেক্কা’য় পরমব্রত-অনুপম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৭ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১০:৪৮ এএম

সৃজিতের ‘টেক্কা’য় পরমব্রত-অনুপম

কলকাতার সিনেমাপাড়ায় আবারও আলোচনায় অনুপম-পরমব্রত। খবর, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘টেক্কা’য় একসঙ্গে কাজ করছেন তারা।

দেব-রুক্মিণীকে নিয়ে সৃজিত ছবি বানাবেন এমন খবর আগেই ছিল। পরিচালক নিজেই সে খবর দিয়েছিলেন। সেখানে নতুন সংযোজন পরমব্রত-স্বস্তিকা। তবে সবকিছু ছাপিয়ে সবাইকে চমকে দিয়েছে টেক্কায় সংগীত পরিচালক হিসেবে অনুপম রায়ের যুক্ততা। আর এতেই নেটিজেনে উঠেছে চর্চার নতুন ঢেউ। মাত্র কয়েক দিন আগে অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রতর বিয়ে এখনও সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়। একটা সময় সৃজিত ও পরমব্রতর সঙ্গে স্বস্তিকার রসায়নও সবার জানা। খুব স্বাভাবিকভাবেই সৃজিতের সিনেমায় পরমব্রত ও অনুপমের উপস্থিতি বিষয়টিকে আলোচনায় এনেছে। আবার আগের মতো। অনুপমের এবং পরমব্রতকে নিয়ে বহু মন্তব্য ধেয়ে এসেছে।
সম্প্রতি ‘দশম অবতার’-এর সাফল্য উদ্‌যাপনের আয়োজনে সৃজিত-অনুপম মাতেন তাদের বন্ধুত্বের ১৩ বছর উদ্‌যাপনে। ‘অটোগ্রাফ’ ছবি দিয়ে তাদের যাত্রা। অনুপম সেদিন এ যাত্রা আরও দীর্ঘ হবে এমনটাই জানিয়েছিলেন।
জানা গেছে,  প্রেম, প্রতিহিংসা, থ্রিলারের ককটেল সৃজিতের আগামী ছবি টেক্কা; যার শুট শুরু হবে নতুন বছরের শুরুতেই।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা