× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলচ্চিত্রে আইটেম গানের ব্যবহার নিয়ে সেমিনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৪০ পিএম

চলচ্চিত্রে আইটেম গানের ব্যবহার নিয়ে সেমিনার

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আজ ৬ ডিসেম্বর ‘বাংলাদেশের চলচ্চিত্রে আইটেম সং : জনপ্রিয় সংস্কৃতি ও প্রায়োগিক ফোকলোর অবলোকন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন নির্বাচিত গবেষক প্রদিতি রাউত প্রমা। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান ও গবেষক, লেখক, প্রাবন্ধিক ও সংগীতশিল্পী ড. এবিএম রেজাউল রিপন স্মরণ প্রত্যয়। 

গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া ভিবাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান। 

সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন ব্যক্তিগণ। সেমিনার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।

সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, ‌‘গল্পের প্রয়োজনে কাহিনী বিন্যাসে এ ধরনের একটি গান চলচ্চিত্রে আসতে পারে। অপ্রয়োজনে ও অযৌক্তিকভাবে শুধু বাণিজ্যিকভাবে সফল করার জন্য আইটেম সং চলচ্চিত্রে সংযোজন করা উচিত নয়।’

চলচ্চিত্রে আইটেম সং অপসংস্কৃতির অংশ নয়। বর্তমানে চলচ্চিত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য আইটেম সং অনেকাংশে সফল হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র বিষয়ক সেমিনারে চলচ্চিত্র ব্যক্তিত্বদের বক্তব্যে এসব কথা বলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা