× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইটারের পোস্টারে নজর কাড়লেন দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৪ পিএম

ফাইটারের পোস্টারে নজর কাড়লেন দীপিকা

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘ফাইটার’। তারকায় ভরা এই সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮ স্টুডিওস।

পোস্টারে দীপিকার চরিত্র প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় কালো চশমা পরে ভারতীয় এয়ার ফর্সের পোশাকে তাকিয়ে আছেন তিনি। এরপর ছবিতে তার নাম ও পদবী উল্লেখ করা হয়। 

সিনেমায় তিনি স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ভূমিকায় অভিনয় করবেন। ডাক নাম মিন্নি। ইউনিট- এয়ার ড্রাগনস, পদবী স্কোয়াড্রন পাইলট। ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন দীপিকা।

এর আগে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পায় এর টিজার। পুরোদস্তুর অ্যাকশন অবতারে উপস্থিত হন অভিনেতা হৃতিক রোশন। প্রায় এক মিনিটের টিজারটি রানওয়ের একটি দৃশ্যের মধ্য দিয়ে শুরু হয়। প্রথমে উন্মোচিত হয় হৃতিকের লুক। ভারতের এয়ারফোর্স পাইলটের লুকে দেখা দেন তিনি। পাশাপাশি দেখা যায় দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকে। এয়ারফোর্সের পোশাক পরেই টিজারে হাজির হন তারা। ব্যাকগ্রাউন্ডে ‘বন্দে মাতরম’ গানটি বাজতে থাকে।

প্রসঙ্গত, ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশ পথে ভয়ংকর যুদ্ধ দেখানো হবে। এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শকরা। আগামী বছরের ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুক্তি পাবে ‘ফাইটার’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা