× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেলারে নতুন গডজিলার সঙ্গে পুরোনো কিং কং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৫ পিএম

মুক্তি পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। ছবি- ট্রেলার থেকে নেয়া

মুক্তি পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। ছবি- ট্রেলার থেকে নেয়া

মুক্তি পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। ৩ ডিসেম্বর ওয়ার্না ব্রোস পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়। মুক্তির ২৪ ঘন্টা না যেতেই ৮ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখে ফেলে।

গডজিলা ও কিং কংয়ের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। এই দুই চরিত্র আবার আসছে পর্দায়। প্রকাশ পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার।

মনস্টারভার্সের এই পঞ্চম কিস্তির ট্রেলারে দেখা গেছে নতুন এক গডজিলাকে। সেই সাথে দেখা গেছে ছোট কং-কেও। ছবিটি মুক্তি পাবে ২০২৪-এ।

ট্রেলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুড়ে প্রকাণ্ড এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কিং কংয়ের ও গডজিলার। ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উত্স, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরবে। সাথে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ যার মাধ্যমে এই প্রানীর সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সাথে যুক্ত হয়।

‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’ পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। তিনিই ২০২১ সালের সাড়া জাগানো ‘গডজিলা ভার্সেস কং’ পরিচালনা করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা