× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজীব ও প্রিয়াংকার কণ্ঠে বিজয়ের গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম

রাজীব ও প্রিয়াংকার কণ্ঠে বিজয়ের গান

মহান বিজয় দিবস উপলক্ষে তৈরি হলো নতুন গান। ‘জয় হোক’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস। গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

‘জয় হোক বাঙালির/ জয় হোক বাংলার/ জয় হোক জনতার/ জয় হোক মানবতার- এমন কথার গানটি গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে রেকর্ডিং হয়। 

গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন হাজং বলেন, ‘এটি একটি দেশের গান। বাঙালির চেতনার গান। বাঙালির বিজয়, স্বনির্ভরতা ও আত্মমর্যাদার কথা গানটিতে বলা হয়েছে। আশা করি এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা খুঁজে পাবে।’

রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘দেশের গান গাইতে কার না ভাল লাগে। আমরা আমাদের দেশকে ভালবাসি। সম্মান করি। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এই গানটি।’

সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গানের কথা খুব চমৎকার। এমন একটি দেশের গানে সুর করতে পেরে আমি গর্বিত। এটি একটি বিজয়ের গান। বাঙালির সাম্য ও মানবতার গান। আশা করি গানটি শ্রোতাদের ভাল লাগবে।’

জয় হোক শিরোনামের এই গানটি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। 

পাশাপাশি গীতিকবি সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সুজন হাজং অফিসিয়াল-এ অবমুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা