প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:১২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম
প্রবা প্রতিবেদক
মাত্র পাঁচ বছর
হতে যাচ্ছে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। নির্মাতা করণ জোহরের ‘স্টুডেন্ট
অব দ্য ইয়ার-২’ সিনেমা দিয়ে ২০১৯ সালে বি-টাউনে অভিষেক হয় তার। এরপর বেশকিছু সিনেমায়
অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে সফলতার মুখ দেখতে পাননি তিনি। এবার তার স্বপ্ন হলিউড
ইন্ডাস্ট্রিতে কাজ করা।
সম্প্রতি বলিউডভিত্তিক
গণমাধ্যম বলিউড বাবলের মুখোমুখি হন চাংকি-কন্যা। নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্ন
পর্বের একপর্যায়ে অভিনয় নিয়ে তার স্বপ্নের কথা জানতে চান উপস্থাপক। উত্তরে তিনি বলেন,
‘বলিউড ইন্ডাস্ট্রিতে করণ জোহরের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন পূরণ
হয়েছে। এখন সঞ্জয় লীলা বানসালি স্যারের সঙ্গে কাজ করতে চাই। এই স্বপ্ন পূরণ হলে আমি
হলিউডে কাজ করার স্বপ্ন দেখছি। আন্তর্জাতিক ক্ষেত্রে কুয়েন্টিন টারান্টিনোর সঙ্গে কাজ
করতে চাই।’
তার এমন স্বপ্নের
কথা শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ট্রল করছেন। এ ছাড়া অনেকে জানাচ্ছেন শুভকামনা।
অনন্যাকে সর্বশেষ ড্রিমগার্ল-২ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। অভিনেতা আয়ুশ্মান খুরানার
বিপরীতে প্রথম অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। সিনেমাটিও বক্স অফিসে ভালোই ব্যবসা
করেছে।