× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন অভিজ্ঞতার অপেক্ষায় ক্যাটরিনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ০০:১৪ এএম

নতুন অভিজ্ঞতার অপেক্ষায় ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে। এ ছবি দিয়ে বিরতি কাটিয়ে ফর্মে ফিরলেন তিনি। আরও একটি সিনেমা আসতে চলেছে তার। নাম ‘ম্যারি ক্রিসমাস’। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত বলিউডের এই অভিনেত্রী।

ক্যাটরিনা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে টাইগার থ্রি ও ম্যারি ক্রিসমাস সিনেমার প্রতিনিধিত্ব করছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুটি সিনেমা নিয়েই। সম্প্রতি ম্যারি ক্রিসমাস সিনেমা নিয়ে একটি সাক্ষাৎকার দেন। 

সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আমি বলিউড ইন্ডাস্ট্রিতে বেশকিছু সিনেমায় অভিনয় করেছি। তার মধ্যে দর্শকপ্রিয় সিনেমার সংখ্যা কম নয়। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছি। পেয়েছি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা। তবে ম্যারি ক্রিসমাস সিনেমাটি মনে হয়েছে আমার ক্যারিয়ারের সবচেয়ে ডিফিকাল্ট একটি কাজ। এমন গল্পে এর আগে অভিনয় করিনি। নতুন এক অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালে দর্শকের সামনে হাজির হব।’

এ সময় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন ক্যাটরিনা। ‘ক্রাইম থ্রিলার’ ঘরানার ম্যারি ক্রিসমাস মুক্তি পাবে হিন্দি ও তামিল ভাষায়। বড়দিনের আগে ঘটে যাওয়া এক ‘অপ্রীতিকর’ ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প; যা ক্যাটরিনা ও বিজয়ের জীবনই বদলে দেয়।

সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা শ্রীরাম রাঘবান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা