× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদস্যদের জন্য অভিনয়শিল্পী সংঘের বার্তা, ‌‘আপনি একা নন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:১৫ পিএম

সদস্যদের জন্য অভিনয়শিল্পী সংঘের বার্তা, ‌‘আপনি একা নন’

টিভি অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সদস্যদের সেবায় নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে এই সংগঠনটি। সুস্থ ও সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত, সদস্যদের নানা রকম পেশাগত সমস্যায় পাশে থাকার চেষ্টায় বেশ প্রশংসিত এই সংঘ।

আহসান হাবীব নাসিম এর সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আছেন অভিনেতা রওনক হাসান। এ ছাড়াও একঝাঁক উদ্যমী ও সাংগঠনিক শিল্পীদের নিয়ে বর্তমান কমিটি বেশ কিছু সফল ভূমিকার দৃষ্টান্ত রেখেছে। সম্প্রতি শিল্পীদের নিয়ে তৈরি হওয়া বেশ কিছু সংকট তারা মোকাবিলা করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে।

সদস্যদের জন্য অভিনয়শিল্পী সংঘের একটি বার্তা সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেক শিল্পীরাই সেটি শেয়ার করছেন। সেখানে ‘আপনি একা নন’ বলে শিল্পীদের প্রতি বার্তা দিয়েছে সংগঠনটি। 

সেই ছবিতে শিল্পীদের উদ্দেশ্যে লেখা, ‘প্রিয় অভিনয়শিল্পী, যে কোনো সংকটে আমরা আপনার পাশে আছি, থাকব। আমাদের লিগ্যাল উইংস আছে, আইসিটি সেল আছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের সুযোগ আছে। আপনি একা নন।’

অনেক শিল্পী তাদের সংগঠনটির এই বার্তার প্রশংসা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা