× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১২:৪১ পিএম

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

বাংলাদেশের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ও নজরুল সংগীতশিল্পী হিসেবে তিনি সমাদৃত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, সিনেমা প্লেব্যাকসহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন ফেরদৌস আরা।

সঠিকভাবে নজরুল ও উচ্চাঙ্গ সংগীতচর্চার জন্য তিনি ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীতপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’।

সংগীতে দীর্ঘ এ পথচলার স্বীকৃতি হিসেবে তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। ‘স্টার প্লাস মিউজিক অ্যাওয়ার্ড-২০২৩’ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুল গানের কিংবদন্তি এই শিল্পী। এ অর্জনে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি পেতে সব সময়ই ভালো লাগে। স্টার প্লাস মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এ আয়োজনে সংগীত বিভাগে সেরা শিল্পীর পুরস্কার পাচ্ছেন দিঠি আনোয়ার। বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের মিডিয়া মুখপাত্র দুলাল খান।

স্টার প্লাস কমিউনিকেশন আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ বিকাল ৫টায় প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান জানান, সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ (অব.) বীরপ্রতীক, বিশেষ অতিথি থাকবেন পপসম্রাট ফেরদৌস ওয়াহিদ।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, লায়লা নাজনীন হারুন, জাবেদ আহমেদ কিসলু, ইফতেখার হোসেন পিন্টু, ব্যান্ডদল স্পন্দন, বুলবুল টুম্পা, সৈয়দ আলী আহসান লিটন, দীপ্তি চৌধুরী, অনামিকা পুনম, সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তন্বী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা