× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনেক সন্তানের আশায় বিয়ে করলেন রণদীপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম

অনেক সন্তানের আশায় বিয়ে করলেন রণদীপ

বিয়ে করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। ২৯ নভেম্বর মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বারবার বাঙালি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে রণদীপের। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। 

৪৭ বছরে এবার ছাঁদনাতলায় ‘হাইওয়ে’ খ্যাত অভিনেতা। কনে লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনে গাঁটছড়া বাঁধলেন তারা। 

মহাভারতের থিমে সাজানো হয় লিন এবং রণদীপের বিবাহ আসর। তবে বিয়ের আগে হবু স্ত্রীর কাছে কী আবদার করলেন অভিনেতা?

রণদীপ ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আমার মনে হয় কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমার যাতে কোনও ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব।’

পাশপাশি লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’

বেশ কয়েক দিন ধরে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মণিপুরেই রয়েছেন অভিনেতা। লিনের শহরে পৌঁছে প্রথমেই মন্দির দর্শন করেন। সেখানেই সংবাদমাধ্যমের সামনে জানান মণিপুরের মেইতেই সম্প্রদায়ের রীতি মেনেই হয় বিয়ের অনুষ্ঠান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা