× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে অভিনেত্রী শুভশ্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৫:২২ পিএম

হাসপাতালে অভিনেত্রী শুভশ্রী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ছে তাকে। তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।  

শুভশ্রী দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন , এই সংবাদ আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন এমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাক্তদের জানান তিনি। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ রাজ-শুভশ্রীর দরজায় কড়া নাড়ছে। এজন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

পারিবারিক সূত্র ধরে গণমাধ্যম টি আরও প্রকাশ করেন, ‘আজ অথবা আগামীকাল দ্বিতীয় সন্তানের মা হতে পারেন শুভশ্রী।’

এদিকে আজ সকালে শুভশ্রীর সঙ্গে তোলা সেলফি পোস্ট করে স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী লিখেন, ‘ভেরি গুড মর্নিং। খুব দ্রুত আমাদের পরিবারের নতুন অতিথির সঙ্গে আপনদের পরিচয় করিয়ে দেব।’। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ১০ মাস।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা